,

পুরোনো ছবির নতুন শুটিংয়ে জয়া

news-image

বিনোদন প্রতিবেদক : আজ থেকে পাঁচ বছর আগে জয়া আহসান একটি ছবির কিছু শুটিং করেছিলেন। তখন এর শিরোনাম ছিল ‘পারলে ঠেকা’। এখন এই ছবির নতুন নাম ‘আজকের দিনটি ভালো কাটলে সারা জীবন ভালো কাটবে’। এটি পরিচালনা করছেন সামুরাই মারুফ। ছবির কাহিনি ৩০১৩ সালের। প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।

দীর্ঘ বিরতির পর এখন আবার ছবিটির শুটিং শুরু হয়েছে। ঢাকা ক্যান্টনমেন্ট রেলস্টেশন আর গাজীপুরের জাতীয় উদ্যানে এর শুটিং হয়েছে। ফের এর শুটিংয়ে অংশ নিয়েছেন জয়া। এই ছবিতে নিজের চরিত্র নিয়ে নায়িকা বলেন, ‘এই ছবিতে দেখা যাবে আমি চোরদের চুরি করা সম্পদ চুরি করি। অনেকটা রবিন হুডের মতো। টারজানের মতো বনে-জঙ্গলে ঘুরে বেড়াই। নিঃসন্দেহে চরিত্রটি অন্যরকম। এতে অ্যাডভেঞ্চার আছে। আর ব্যক্তিগত জীবনে আমিও সব সময় অ্যাডভেঞ্চার ভালোবাসি।’

পরিচালক সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে এ ছবির জন্য দুটি গান করেন জয়া। একটা ‘জঙ্গলের ডাক’, আরেকটির শিরোনাম ‘পারলে ঠেকা’। এগুলো হেভিমেটাল আর রক ঘরানার গান। জয়া আহসান বলেন, ‘এই ছবিতে গান গাইতে পেরে খুব ভালো লেগেছে। আমি আশাবাদী শ্রোতাদের তা ভালো লাগবে।’ এদিকে অনেকেরই হয়তো অজানা গানে দারুণ পারদর্শী জয়া আহসান। ক্ল্যাসিকেল সঙ্গীতে তার দখল রয়েছে। তবে অ্যালবাম করার কোনো ইচ্ছা নেই এই অভিনেত্রীর। জয়া আরও বলেন, ‘আমি তো সঙ্গীতশিল্পী নই। ছবির চরিত্রটিকে আরও জীবন্ত করার জন্যই গান করেছি।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে