,

একসঙ্গে ঈদ করবেন শাহরুখ-সালমান

news-image

বিনোদন ডেস্ক : এবার একসঙ্গে ঈদ উদযাপন করবেন বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান। মঙ্গলবার সন্ধ্যায় এক টুইট বার্তায় শাহরুখ খান এই কথা জানান।

টুইট বার্তায় শাহরুখ লেখেন, ‘আসন্ন ঈদের দিনটি কাটাবেন তার প্রিয় বন্ধু সালমান খানের সঙ্গে। এই দিন তিনি সালমান খানের সঙ্গে একটু ব্যস্ত থাকবেন।

বর্তমানে ‘সালমান-শাহরুখ’ সম্পর্ক বেশ জমজমাট। তবে ঈদের দিন তারা দুইজন কীভাবে কাটাবেন, সে বিষয়ে আর কিছু বলেননি কিং খান।

শাহরুখ ও সালমানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এক সময় সবার কাছেই ছিল ঈর্ষণীয় এক বিষয়। কিন্তু তাদের সেই গভীর বন্ধুত্বে ফাটল ধরে ২০০৮ সালের ১৬ জুলাই। সালমানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের জন্মদিনের অনুষ্ঠানে তুমুল বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন তারা।

এরপর ২০১৩ সালের রমজান মাসে এক ইফতার অনুষ্ঠানে আলিঙ্গন করে পাঁচ বছরের দ্বন্দ্বের অবসান ঘটান ‘বলিউড বাদশাহ’ শাহরুখ ও ‘দাবাং’ তারকা সালমান।

তবে সে সুসম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি তাদের। পরে পুরনো জেরেই সম্পর্কের অবনতি ঘটে তবে তা অনেকটাই ছিল লোকচক্ষুর আড়ালে, কারণ ব্যক্তিগত এসব দ্বন্দ্বের বিষয়ে গণমাধ্যমের এমন নিছক বাড়াবাড়ি বিরক্তির কারণ ছিল বটে।

বছর খানেক আগে সব মনোমালিন্যের অবসান ঘটিয়ে পুরনো বন্ধুত্বে ফিরছেন এ দুই তারকা। পুরনো বছরের সব দ্বন্দ্ব মিটিয়ে নতুন বছরে ভক্তদের জন্য এমন ইঙ্গিতই যেন দিচ্ছেন সালমান খান এবং বাদশা শাহরুখ খান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে