,

ক্যাটরিনা কাঁদলে হাসতেন সালমান

news-image

 

বিনোদন ডেস্ক : অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বর্তমানে বলিউডের প্রথম সারির নায়িকাদের একজন তিনি। তবে এ অবস্থানে আসতে বেশ কষ্ট করতে হয়েছে তাকে। ক্যারিয়ারের শুরুতে সিনেমা থেকেও বাদ পড়তে হয়েছিল ক্যাটরিনাকে।

প্রথম দিকে সিনেমা থেকে বাদ পড়ে বেশ কষ্ট পেয়েছিলেন ক্যাটরিনা। এ জন্য অনেক কেঁদেছিলেন তিনি। আর ক্যাটরিনা যখন কাঁদতেন অভিনেতা সালমান খান তার এ অবস্থা দেখে হাসতেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ কথা জানান ক্যাটরিনা।

এ প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, ‘ছায়া সিনেমায় আমার অভিনয় করার কথা ছিল। অনুরাগ বসু ছিলেন পরিচালক, জন আব্রাহাম নায়ক এবং আমাকে নায়িকা চরিত্রে নির্বাচন করা হয়। এক রাতে আমাকে শুটিংয়ের জন্য ডাকা হয়। দুই দিন শুটিং করার পর আমাকে সিনেমা থেকে বাদ দেয়া হয়। আমাকে বাদ দেয়ার বিষয়টি জানার কাঁদতে শুরু করি। অঝোরে কাঁদতে থাকি।’

৩৩ বছর বয়সি এ অভিনেত্রী আরো বলেন, “আমার ওপর তার (সালমান খান) অনেক বিশ্বাস ছিল। মাঝে মধ্যে আমি সালমানের সঙ্গে দেখা করতে গিয়ে কাঁদতাম এবং সে হাসত। আমি ভাবছিলাম তিনি অনেক নীচু মনের মানুষ। মনে হতো আমার ক্যারিয়ার শেষ। প্রথম সিনেমা থেকে আমাকে বাদ দেয়া হয়েছে এবং আমার জীবন শেষ হয়ে গেছে, আর তিনি হাসতেন? তিনি আমাকে সান্ত্বনা দিতেন এবং বলতেন, ‘তুমি বুঝতে পারছ না কিছুই হয়নি। আমি জানি, এখান থেকে তুমি অনেক দূর যাবে- এটা হবে, আমার কোনো উত্তর নেই কিন্তু এটা হবে দেখে নিও। শুধু লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করে যাও।”

সালমানের প্রশংসা করে ক্যাটরিনা বলেন, ‘আমরা সবাই জানি সালমান অনেক মহৎ হৃদয়ের মানুষ এবং তিনি মানুষকে সাহায্য করতে পছন্দ করেন। আমার কাছে তার সবচেয়ে ভালো দিক- তিনি আমার মধ্যে কোনো পরিবর্তন করতে চাইতেন না। তিনি সবসময় আমাকে সাহস যোগাতেন, নিজের পায়ে দাঁড়িয়ে কঠোর পরিশ্রম করতে বলতেন।’

বর্তমানে টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ক্যাটরিনা। এতে তার বিপরীতে অভিনয় করছেন সালমান খান। এছাড়া অমিতাভ বচ্চন ও আমির খান অভিনীত থাগস অব হিন্দুস্তান সিনেমায় দেখা যাবে তাকে। আনন্দ এল রাই পরিচালিত সিনেমায় শাহরুখ খানের বিপরীতেও দেখা যাবে এ অভিনেত্রীকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে