,

সোশ্যাল মিডিয়ায় ‘ট্রোলড’ শ্রাবন্তী

news-image

 

বিনোদন ডেস্ক :শ্রাবন্তী নামটা টলিউডে ভীষণ ফেমাস। দেখতে যেমন মিষ্টি, তেমন অভিনয় দক্ষতা, বলা যায় তার সব কিছুতেই হার মানবে অন্য নায়িকারা। তবে কিছুদিন আগে টলি ইন্ডাস্ট্রি থেকে একটু ‘ডিটাচ’ হয়ে পড়েছিলেন শ্রাবন্তী। তার শেষ হিট ছবি ছিল বিরসা দাসগুপ্ত পরিচালিত ‘শুধু তোমারি জন্য’।

এরপর ছবি করেছেন অনেক কিন্তু, সেগুলো বক্স অফিসে তেমন হিট করতে পারেনি। তবে এখন সে কাজ করছে রাজশ্রী দে পরিচালিত ‘বীরপুরুষ’ ছবিতে। যেখানে শ্রাবন্তীকে পাওয়া যাবে একেবারে অন্য লুকে। একজন পুলিশ অফিসারের ভূমিকায় এবার প্রিয় নায়িকাকে দেখতে পাবে দর্শকরা।

কিন্তু ছবি ছাড়াও শ্রাবন্তীকে নানা কারণে সোশ্যাল মিডিয়ায় ‘ট্রোল’ হতে দেখা গেছে বারবার। পরিচালক রাজীবের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পর সোশ্যাল মিডিয়া উত্তাল ছিল শ্রাবন্তীকে নিয়ে। পরে যখন শ্রাবন্তী আবার বিয়ে করে মডেল কৃষাণ ব্রজকে তখন ফের সোশ্যাল মিডিয়ার ‘ডেইলি সোপ’ ছিলেন শ্রাবন্তী।

সম্প্রতি ছেলে ঝিনুকের সঙ্গে তোলা একটি ছবিকে কেন্দ্র করে আবারও সোশ্যাল মিডিয়ার ‘ট্রোল’ হচ্ছেন শ্রাবন্তী। অনেকে লিখছেন, ‘এ কেমন মা, যে তার ছেলের সঙ্গে এমন পোজে ছবি তোলেন’।

তবে শ্রাবন্তী একেবারেই সেদিকে দৃষ্টিপাত করেননি। তিনি তার ছেলের বন্ধু, এটি তিনি আগেও জানিয়েছিলেন, ছেলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্যই হয়তো এমন ছবি তুলতে তার অসুবিধা হয়নি। কিন্তু সমালোচকদের মতে, ছেলের সাথে এমন পোজ দেয়া একেবারেই উচিৎ হয়নি নায়িকার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে