সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের বাংলাদেশে আসার প্রত্যাশা জিতের

news-image

বিনোদন প্রতিবেদক : ‘গত বছরও রোজার সময় এসেছিলাম। এবারও আসলাম। আপনাদের সঙ্গে ইফতার করতে ভালো লাগে। আবারও আসব বাংলাদেশে। সবাই বস-টু দেখবেন।’ কথাগুলো ওপার বাংলার চিত্রনায়ক জিতের। খ্যাতনামা এই অভিনেতা বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিতে নিয়মিত কাজ করে যাচ্ছেন। তার অভিনীত ‘বস-টু’ ছবিটি আগামী ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার পরিকল্পনা করছে এর প্রযোজনা প্রতিষ্ঠান। ছবির প্রচারণায় অংশ নিতে ১৩ জুন ঢাকায় আসেন জিৎ।এরপরই রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে অংশ নেন নায়ক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। ‘বস-টু’ ছবিতে জিতের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার শুভশ্রী এবং বাংলাদেশের নুসরাত ফারিয়া। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এছাড়াও অভিনয় করেছেন অমিত হাসান ও কৌশিক সেন প্রমুখ। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের জিতস ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেডের যৌথ প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন কলকাতার বাবা যাদব ও বাংলাদেশের আব্দুল আজিজ।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন