,

ফারিয়ার সেই বিতর্কিত গানটি এখন ‘ইয়ারা মেহেরবান’ (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : বাংলাদেশের নুসরাত ফারিয়ার ‘আল্লাহ মেহেরবান’ নামে আইটেম গানটি সমালোচনার মুখে ও আইনি জটিলতায় পড়ে সরিয়ে নেওয়া হয়েছিল। তবে সেই বিতর্কিত গানটি ফের প্রকাশ করা হলো ‘ইয়ারা মেহেরবান’ শিরোনামে। আর তাতেও শুরু হয়েছে সমালোচনা।

বিতর্কিত পোশাকের সঙ্গে নৃত্যের ব্যবহার করে সমালোচিত হয়েছিলো জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘বস টু’ ছবির ‘আল্লাহ মেহেরবান’ গানটি। সম্প্রতি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া ‘আল্লাহ মেহেরবান’ গানটি ফের আপলোড করা হয়েছে মাত্র একটি শব্দ পরিবর্তন করে। অর্থাৎ ‘আল্লাহ’র বদলে জুড়ে দেওয়া হয়েছে ‘ইয়ারা’। এ ছাড়া গানের বাকি কথা ও চিত্রায়ণ একই রয়েছে। বিষয়টিকে ‘হাস্যকর’ হিসেবেই দেখছেন অনেকে। জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে তেমন মন্তব্য করছেন দর্শক-সমালোচকেরা।

সপ্তাহ তিনেক আগে ‘আল্লাহ মেহেরবান’ গানটি ইউটিউবে আপ করা হয়। প্রকাশের পরপরই প্রতিবাদের ঝড় ওঠে। এরপর ২৮ মে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দুটি আইনি নোটিশ পাঠানো হয়েছিলো প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া বরাবর। একদিনের মাথায় তারা গানটি সরিয়েও ফেলে।

কলকাতার বাবা যাদব পরিচালিত ‘বস টু’তে জিতের মূল নায়িকা শুভশ্রী। নুসরাত ফারিয়াকেও দেখা যাবে একটি চরিত্রে।

জাজের সাথে ‘বস টু’ প্রযোজনা করেছে জিতের প্রতিষ্ঠান জিতস ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেড ও গ্রাসরুট এন্টারটেইনমেন্ট।

ঈদুল ফিতরে মুক্তির কথা থাকলেও ‘বস টু’এখনও সেন্সর ছাড়পত্র পায়নি। যৌথ প্রযোজনার নীতিমালা মানেনি— ছবিটির বিরুদ্ধে সম্প্রতি এমন অভিযোগ করেছে যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি। এর জবাবে জাজের পক্ষে প্রিভিউ কমিটিতে থাকা মুশফিকুর রহমান গুলজারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হয়েছে। ছবিটির প্রমোশনে ১৪ মে ঢাকায় এসেছেন জিৎ। এদিন সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

https://youtu.be/FHv1Tc13YSo?t=55

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে