,

মুক্তির আগেই ‘রোবট-টু’র আয় ২০০ কোটি

news-image

 

বিনোদন ডেস্ক : বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমার পর রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত টু পয়েন্ট জিরো বা রোবট-টু’র জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। চলতি বছরে মুক্তির কথা থাকলেও আগামী বছর ২৫ জানুয়ারি ভারতসহ বিশ্বের কয়েকটি দেশে মুক্তি পাবে সিনেমাটি।

শুরু থেকেই নানা কারণে আলোচনায় রয়েছে সিনেমাটি। ধারণা করা হচ্ছে, মুক্তির পর বক্স অফিসে ভালো সাড়া ফেলবে এটি। তবে মুক্তির আগে এরই মধ্যে আয়ের খাতায় প্রায় ২০০ কোটি রুপি যোগ করেছে সিনেমাটি।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ৮০ কোটি রুপিতে রোবট-টু সিনেমার হিন্দি সংস্করনের স্বত্ব বিক্রি করেছেন নির্মাতারা। যদিও তারা এটি ১০০ কোটি রুপিতে বিক্রি করতে চাইছিলেন।

এর আগে ১১০ কোটি রুপিতে সিনেমাটির টিভি স্বত্ব বিক্রি করা হয়। তামিল, তেলেগু এবং হিন্দি ভাষার টিভি স্বত্ব কিনে নিয়েছে জি নেটওয়ার্ক। সব মিলিয়ে মুক্তির আগেই সিনেমাটির আয় প্রায় ২০০ কোটি রুপি।

২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ভারতের সাড়া জাগানো অ্যাকশন সিনেমা রোবট। তামিল সংস্করণে সিনেমাটির নাম ছিল এন্থিরাম। এ সিনেমার সিক্যুয়েল রোবট-টু। এবার সিনেমাটির নামকরণ করা হয়েছে টু পয়েন্ট জিরো। এতে আরো অভিনয় করছেন অ্যামি জ্যাকসন, শুধাংশু পান্ডে, আদিল হোসেন প্রমুখ। সিনেমায় অক্ষয় কুমারকে নেতিবাচক চরিত্রে এবং রজনীকান্তকে একজন বিজ্ঞানী ও রোবট চরিত্রে দেখা যাবে।

রোবট-টু সিনেমাটি পরিচালনা করছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক শংকর। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন এ আর রহমান। তামিল, তেলেগু, হিন্দি, ইংরেজি, জাপানিজ এবং চাইনিজ এ ৬টি ভাষায় সিনেমাটি মুক্তির কথা রয়েছে। প্রযোজনা সংস্থা থেকে জানানো হয়েছে ভবিষ্যতে এর সংখ্যা বাড়তেও পারে।

বর্তমানে এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল সিনেমা রোবট-টু। প্রাথমিক পর্যায়ে সিনেমাটির বাজেট ৩৫০ কোটি রুপি থাকলেও পরবর্তীতে আরো বাড়িয়েছেন নির্মাতারা। বর্তমানে সিনেমাটির ব্যয় দাঁড়িয়েছে ৪৫০ কোটি রুপি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে