,

‘ট্রিপল এক্স; সিরিজের পরবর্তী সিক্যুয়েলে থাকছেন দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : ভিন ডিজেলের সঙ্গে তার ‘বিশেষ’ বন্ধুত্ব নিয়ে এক সময় চর্চা চলেছিল জোর। এবার দেখা যাচ্ছে শুধু ভিন নন, পরিচালক ডি জে কারুসো’রও বেজায় পছন্দ দীপিকা পাড়ুকোনকে। ‘ট্রিপল এক্স’ ফ্র্যাঞ্চাইজির পরের ছবিতেও এই ভারতীয় সুন্দরীকে যে নিচ্ছেন তিনি।

‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অফ জ্যান্ডার কেজ’এর পর সিরিজের চতুর্থ ছবির প্ল্যান করে ফেলেছেন নির্মাতারা। সিক্যুয়েলেও যে দীপিকা রয়েছেন, সেটা নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। টুইটারে জনৈক ব্যক্তি তাকে প্রশ্ন করেছিলেন, সেরিনার চরিত্রে দীপিকাকে ফের দেখা যাবে কি না। তাতে হ্যাঁ বলেছেন পরিচালক। ‘…জ্যান্ডার কেজ’এ প্রায় ঘণ্টা দেড়েকের উপস্থিতি ছিল দীপিকার। নিজস্ব বাচনভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ আর ভিন ডিজেলের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয়ে নজর কেড়ে নিয়েছিলেন বলিউড বিউটি। কাজেই পরের ছবিতেও তার থাকাটা পাকা হয়ে গিয়েছিল তখনই। যদিও বক্স অফিস কিংবা সমালোচকদের প্রশংসা তেমন কুড়োতে পারেনি ‘..জ্যান্ডার কেজ’। ‘ট্রিপল এক্স ফোর’এর জন্য আগামী সপ্তাহেই মিটিংয়ে বসবেন নির্মাতারা, জানিয়েছেন পরিচালক।

‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অফ জ্যান্ডার কেজ’ ছবি দিয়ে হলিউডে অভিষেক হয়েছিল ৩১ বছর বয়সী এই সুন্দরীর। তার সঙ্গে ওই ছবিতে অভিনয় করেছিল রুবি রোজ, নিনা ডোব্রেভ, স্যামুয়েল এল জ্যাকসন ও টনি ঝা।

আপাতত ‘পদ্মাবতী’র জন্য কোনও কাজ হাতে রাখেননি দীপিকা। তবে হলিউডে শুধু ‘বহিরাগত’ হয়ে থাকতে যে আসেননি, সেটা স্পষ্ট করে দিচ্ছেন দীপিকা। এরপর প্রিয়াঙ্কার সঙ্গে টক্করটা আরও জোরদার হবে বইকী! ডেকান ক্রনিকল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে