সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বর ভেঙে দিল মিমির স্বপ্ন

news-image

বিনোদন ডেস্ক : জ্বর ভেঙে দিল মিমির স্বপ্ন। মঙ্গলবার অানুশকা শর্মা প্রযোজিত ছবি ‘পরী’র ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। ওই ছবিতেই মিমির প্রথম বলিউড ডেবিউ ছিল। জ্বরের কারণে শুটিং শুরুর আগেই ওই প্রোজেক্ট ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন মিমি।

অথচ সব কিছু ঠিকঠাকই ছিল। ‘পরী’তে বেশ গুরুত্বপূর্ণ একটা চরিত্রে অভিনয় করার কথা ছিল তার। সেই মতো মুম্বাই গিয়েছিলেন। ওয়ার্কশপেও যোগ দেন। হঠাৎ ওয়ার্কশপের মধ্যেই কাঁপিয়ে জ্বর আসে। প্রবল শারীরিক কষ্ট নিয়েও স্রেফ মনের জোরে কাজ চালিয়ে যাচ্ছিলেন মিমি। কিন্তু, এর পরে সারা গায়ে র‌্যাশ বেরনোয় তা আর সম্ভব হল না। প্রবল জ্বর নিয়ে কলকাতায় ফিরে আসতে বাধ্য হন তিনি।

শুটিং শুরুর আগে ওয়ার্কশপেই এমনটা হওয়ায় মিমির জায়গায় অন্য অভিনেত্রী কাজ করছেন। মিমি জানালেন, তার জায়গায় বাঙালি অভিনেত্রী পার্নো মিত্রকে নেওয়া হয়েছে। চলতি মাসেই শুরু হবে ছবির শুটিং।

হামে আক্রান্ত দিন সাতেক হাসপাতালে থাকার পর সদ্য বাড়ি ফিরেছেন। বুধবার মিমি বলেন, ‘১০৩ ডিগ্রি জ্বর নিয়েও ওয়ার্কশপ করেছি। তার পর র‌্যাশ বেরোতে শুরু করায় ফিরে আসতে বাধ্য হলাম। আমার কিছু করার ছিল না। হাসপাতাল থেকে বাড়ি ফিরেছি। ডাক্তার এখনও ১৫ দিন বাড়ি থেকে বেরোতে বারণ করেছেন। ‘

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি