,

‘বস টু’ ছবির প্রচারণায় ঢাকায় জিৎ

news-image

বিনোদন প্রতিবেদক : এর আগে গত বছর ‘বাদশা’ ছবির জন্য ঢাকায় এসেছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ। সেবার রাজধানীর ঢাকা ক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এবারো একই স্থানে, একই মঞ্চে বসে মঙ্গলবার সন্ধ্যায় নিজের অভিনীত ছবি ‘বস টু’ নিয়ে কথা বলেছেন এই অভিনেতা। এ সময় তার পাশে ছিলেন ‘বস টু’ ছবির অভিনেত্রী নুসরাত ফারিয়া, ছবির পরিচালক ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ এবং অভিনেতা নাদের চৌধুরী। ইফতারের আগে মঞ্চে উপস্থিত হয়ে জিৎ বলেন, বাংলাদেশে গতবার রোজার সময়ে ‘বাদশা’ ছবির প্রচারণার কাজে ঢাকায় এসেছিলাম। এবার আবারও আসা হলো। আপনাদের সঙ্গে ইফতার করতে বেশ ভালো লাগে আমার। ‘বস টু’ একটা ভিন্নমাত্রার ছবি। এ ছবিতে ফারিয়াসহ অন্যরা দারুণ কাজ করেছেন। আপনারা সবাই মিলে ছবিটি দেখবেন। ছবিটি ভালো লাগলেই আমার স্বার্থকতা। এ ছবিতে আরো অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী শুভশ্রী। তিনি কেনো আসেন নি এবার? এ প্রশ্নের উত্তরে ছবির পরিচালক আব্দুল আজিজ বলেন, শুভশ্রী বর্তমানে অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে এবং ভিসা জটিলতায় আসতে পারেননি। ‘বস টু’ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তা কাটিয়ে ওঠে এবারের ঈদে ছবিটি মুক্তি পাবে বলেও নিশ্চিত করেছেন আব্দুল আজিজ। নুসরাত ফারিয়া ছবিটি নিয়ে বলেন, এ ছবিতে জিতের সঙ্গে আমার কোনো রোমান্টিক দৃশ্য নেই। আয়েশা নামে একটি ভিন্ন ধরনের চরিত্রে আমি অভিনয় করেছি। আশা করি, দর্শক ছবিটি পছন্দ করবেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অমিত হাসান, সুষমা সরকার, প্রযোজক নাসিরউদ্দির উদ্দিন দিলু, মোহাম্মদ হোসেন, ইকবালসহ আরো অনেকে। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের জিৎ ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেডের যৌথ প্রযোজনায় ‘বস টু’ আব্দুল আজিজের পাশাপাশি ভারত থেকে পরিচালনা করেছেন বাবা যাদব। ছবির প্রচারণার জন্য আসা জিৎ আরো দুইদিন বাংলাদেশে থাকবেন। এ সময় তিনি বিভিন্ন টিভি চ্যানেলে ছবিটি নিয়ে কথা বলবেন বলে জানা যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে