সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলে গেলেন দেবের গার্লফ্রেন্ড রুক্মিণীর বাবা

news-image

বিনোদন ডেস্ক : প্রথম ছবি চ্যাম্প শুরুর আগেই দুঃসংবাদ পেলেন দেব গার্লফ্রেন্ড রুক্মিণী মৈত্র। চলে গেলেন এ নায়িকার বাবা সৌমেন্দ্রনাথ মৈত্র। মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৌমেন্দ্র। খবর পেয়েই ছুটে যান দেব।

শেষকৃত্যানুষ্ঠানে মহাশ্মশানে রুক্মিণীর পাশেই ছিলেন তিনি। দেব ও রুক্মিণীর প্রথম ছবি মুক্তি পাচ্ছে আসছে ঈদের দিন। দেব আর রুক্মিণী ব্যস্ত ছিলেন ছবির প্রচারের নানা অনুষ্ঠানে।

এমনকী গত পরশুও সাড়ম্বরে মিউজিক রিলিজ হয়েছে। সেখানে চ্যাম্পের টিমসহ জিৎ গাঙ্গুলি ও অনুপম রায়ও হাজির ছিলেন। রুক্মিণীর খুবই আশা ছিল চ্যাম্প মুক্তি পেলে প্রথমে দেখাবেন তার বাবাকে। এমন দুঃসংবাদে স্তব্ধ দেব আর রুক্মিণী দুজনেই। পূর্ণ হল না রুক্মিণীর স্বপ্ন। এবেলা।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও