,

পুরো বাংলাদেশ ঘুরছেন নিরব

news-image

বিনোদন প্রতিবেদক : ঈদুল ফিতরের আগে পুরো মাস সারা দেশ চষে বেড়াচ্ছেন মডেল ও অভিনেতা নিরব। এরই মধ্যে দেশের অধিকাংশ শহর ঘুরে ফেলেছেন। এই ঘোরাঘুরি চলবে ঈদের আগপর্যন্ত। সারা দেশে তিনি ফ্যাশন হাউস ‘হাইক’-এর শোরুম উদ্বোধন করছেন। কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিরব এরই মধ্যে ঘুরে এসেছেন রাজশাহী, গোপালগঞ্জ, সিলেট, জয়দেবপুর, ফেনী, বরিশাল, মানিকগঞ্জসহ কয়েকটি এলাকা।

নিরব বলেন, ‘আমি হাইকের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছি। দেশজুড়ে শোরুম উদ্বোধন করছি। চলবে রোজার শেষ দিন পর্যন্ত। মূলত এই কোম্পানির সারা দেশে যত শোরুম আছে, তার প্রায় প্রতিটাতেই যাচ্ছি। এর মধ্যে অনেক নতুন শোরুমের উদ্বোধন করেছি। আর অনেক শোরুম ছিল, যেগুলো আগে থেকেই চলছে, সেখানেও যাওয়া হচ্ছে। আমি বিষয়টি এনজয় করছি, কারণ আমার যাঁরা দর্শক আছেন, তাঁরা যেমন আমাকে সামনাসামনি পাচ্ছেন, আমিও দর্শকদের সঙ্গে কথা বলতে পারছি।’

নিরব ছাড়া নায়িকা পূর্ণিমা ও তমা মির্জাও হাইকের শোরুম উদ্বোধন করেছেন।এ বিষয়ে নিরব বলেন, ‘আমার সঙ্গে পূর্ণিমা ও তমা মির্জাও বেশ কয়েকটি শোরুম উদ্বোধন করেছেন। কোম্পানির চাহিদার কারণে এ দুজন তারকাও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তাঁরা আমার অনেক কাছের বন্ধু, যে কারণে আমি তাঁদের নিয়ে গিয়েছি।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে