সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দীপিকার জন্য ক্যাটরিনাকে ফিরিয়ে দিলেন রণবীর

news-image

 

বিনোদন ডেস্ক : রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন দীপিকা পাড়ুকোন। পরবর্তীতে তাদের ব্রেকআপ হয়। এরপর ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়ান রণবীর। তারপর থেকে দীপিকা ও ক্যাটরিনার মধ্যে ঠান্ডা যুদ্ধ চলছে বলে গুঞ্জন শোনা যায়। এছাড়া দুজনই বলিউডের প্রথম সারির অভিনেত্রী। তাই তাদের মধ্যে প্রতিযোগিতা তো রয়েছেই।

বর্তমানে রণবীর সিংয়ের সঙ্গে দীপিকার প্রেমের সম্পর্ক রয়েছে বলে শোনা যায়। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানটি এ জুটি। তবে দীপিকা-ক্যাটরিনার এই ঠান্ডা যুদ্ধ নাকি রণবীর সিংকেও প্রভাবিত করছে। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাটরিনার বিপরীতে একটি সিনেমার জন্য রণবীর সিংকে প্রস্তাব দিয়েছিলেন বার বার দেখো সিনেমা খ্যাত পরিচালক নিতিয়া মেহরা। এ নির্মাতার সঙ্গে নাকি দেখাও করেছেন রণবীর। সিনেমাটি পছন্দ হওয়া সত্বেও তা ফিরিয়ে দিয়েছেন তিনি। ক্যাটরিনার সঙ্গে রণবীর সিংয়ের সম্পর্ক ভলো। কিন্তু তার সঙ্গে সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে দীপিকাকে নারাজ করতে চাইছেন না এ অভিনেতা। এ কারণেই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হননি রণবীর সিং।

বর্তমানে দীপিকার সঙ্গে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত পদ্মাবতী সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রণবীর। এরপর আলিয়া ভাটের সঙ্গে গুল্লি বয় সিনেমার শুটিং শুরু করবেন তিনি। অন্যদিকে সালমান খানের সঙ্গে টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ক্যাটরিনা। এছাড়া আমির খান অভিনীত থাগস অব হিন্দুস্তান সিনেমায় দেখা যাবে তাকে। শাহরুখ খানের সঙ্গে আনন্দ এল রাইয়ের একটি সিনেমাতেও অভিনয় করছেন তিনি।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট