সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক ঘণ্টার জন্য ঈশানার বিয়ে!

news-image

বিনোদন প্রতিবেদক : চিরদিনের জন্য নয়, শুধু এক ঘণ্টার জন্য বিয়ে করলেন ঈশানা! পাত্র ফারহান আহমেদ জোভান। খবরটা শুনে অবাকই হতে পারেন যে কেউ। তবে হাসতে হাসতে ঈশানা জানালেন আসল কথা। ঈদের জন্য একটি নাটকের দৃশ্যায়ন শেষ করেছেন তিনি। এর নাম ‘এক ঘণ্টার বিয়ে’।

পরিচালনা করেছেন তানভীর সানী। ঈশানা বলেন, এ নাটকটিতেই এক ঘণ্টার জন্য বিয়ে করেছি। বেশ মজার একটি গল্প। আমার চরিত্রের নাম মাইশা। মেয়েটি খুব রাগী টাইপের। এক ঘণ্টার জন্য কেন বিয়ে করেছি সেটা নাটকটি না দেখলে বোঝা যাবে না। আশা করছি সবাই ঈদে নাটকটি টিভি পর্দায় দেখবেন। ঈশানা আরো জানান, নাটকটি ঈদে দীপ্ত টিভিতে প্রচারের লক্ষ্যে নির্মাণ করা হয়েছে।

তিনি বলেন, এক ঘণ্টার বিয়ে দেখা যাবে দীপ্ত টিভিতে। এটি নওশীন আপু প্রযোজনা করেছেন। তার প্রযোজনায় এটাই প্রথম কাজ আমার। নওশীন জানান, দীপ্ত টিভিতে আমার প্রযোজনায় আরও দুটি নাটক প্রচার হবে। এই গল্পটি বেশ মজার।

আশা করছি সবাই উপভোগ করবেন। এদিকে এ নাটক ছাড়া ঈদ উপলক্ষে আরো বেশকিছু কাজ শেষ করেছেন ঈশানা। এর মধ্যে রয়েছে- মিনহাজুল ইসলামের পরিচালনায় ৬ পর্বের ধারাবাহিক ‘শূন্য সৈকতে’, অনিক বিশ্বাসের খণ্ড নাটক ‘ক্রাশ’, ‘প্রবঞ্চনা’, পার্থিব মামুনের ‘ভালোবাসি হয়নি বলা’, বর্ণ নাথের ‘অ্যালার্ম’, শামীম জামানের ‘প্রেমের তুলসী’, ‘ছুটে চলা’, ‘আহত পাখির ডানা’, ‘ইডিয়েট’, ‘মতি মিয়ার কীর্তি’, ‘পিঁপড়া বনাম হাতি’সহ আরো কয়েকটি।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’