,

পাঁচ বছর পর পপি-ইমন

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক ইমন ও নায়িকা পপি বিশেষ বিশেষ দিবসের নাটক-টেলিফিল্মে অভিনয় করে থাকেন। ছোটপর্দার দর্শকরা তাদের কাজ দারুণ উপভোগও করেন। পপি ও ইমন প্রথম একসঙ্গে অভিনয় করেন ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত জি সরকার পরিচালিত ‘গার্মেন্টস কন্যা’ চলচ্চিত্রে। ব্যবসাসফল এই চলচ্চিত্রের পর আর কোনো ছবিতে জুটি হতে দেখা যায়নি তাদের। আগামী ঈদে প্রচারের জন্য নির্মীয়মান একটি টেলিফিল্মে ফের জুটি হলেন এই দুই তারকা। এর মধ্যদিয়ে পাঁচ বছর পর একসঙ্গে কাজ করছেন তারা। ১০ জুন থেকে রাজধানীর অদূরে পুবাইলে এর শুটিং শুরু হয়েছে। সাদেক সিদ্দিকীর চিত্রনাট্য ও নির্দেশনায় নির্মিত হচ্ছে ‘কুসুম পুরের কুসুম কলি’ টেলিফিল্মটি। কুসুম ও কলির অন্যরকম প্রেম ভালোবাসার গল্পে এতে কুসুম চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা পপি ও কলি চরিত্রে ইমন। টেলিফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে পপি বলেন, ‘কুসুম পুরের কুসুম কলি টেলিফিল্মটির গল্প এক কথায় চমৎকার। আমার চরিত্রটি ভীষণ চ্যালেঞ্জিং। এর আগেও সাদেক সিদ্দিকী ভাইয়ের নির্দেশনায় কাজ করেছি। ইমনের সঙ্গে চলচ্চিত্রে অভিনয় করেছিলাম। ছোটপর্দায় এবারই প্রথম আমরা কাজ করছি।

সবমিলিয়েই কাজটি নিয়ে আমি খুব আশাবাদী। যে কারণে যথেষ্ট শ্রম দিয়ে, একাত্মতা নিয়ে কাজটি করছি।’ চিত্রনায়ক ইমন বলেন, ‘পাঁচ বছর আগে বলা যায় নায়ক হিসেবে আমি নতুনই ছিলাম। পপি ম্যাডাম তখন সুপারষ্টার একজন নায়িকা। কিন্তু আমি নতুন হলেও তিনি আমাকে যে আন্তরিকতা নিয়ে সহযোগিতা করেছেন, তা মনে রাখারই মতো। এতো বছর পর এসেও তার মধ্যে আমি কোনো পরিবর্তন দেখিনি। সেই হাসি খুশি, প্রাণোচ্ছল আর বিনয়ী পপিতে বারবার মুগ্ধ হচ্ছি আমি। তার কাছ থেকে এখনো কাজ করতে গিয়ে যে সহযোগিতা পাচ্ছি, তা অবিশ্বাস্য।’ আসছে ঈদে এসএ টিভিতে প্রচারের লক্ষ্যে ‘কুসুম পুরের কুসুম কলি’ টেলিফিল্মটি নির্মিত হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে