সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার রামের সঙ্গে প্রেশ করবেন ঐশ্বরিয়া!

news-image

বিনোদন ডেস্ক : ণিরত্নমের সিনেমায় ঐশ্বরিয়া রাই প্রথম কাজ করেন ১৯৯৭ সালে। রাজনীতির পটভূমিতে তৈরি ওই সিনেমার নাম ইরুভার। মাঝে অভিনয় করেন গুরু, সবশেষে রাবণ সিনেমায়। দুটি ছবিতেই ঐশ্বরিয়ার বিপরীতে নায়ক ছিলেন স্বামী অভিষেক বচ্চন।

তবে এবার আর অভিষেক নয়। যশস্বী পরিচালক মনিরত্নমের নতুন সিনেমায় ঐশ্বরিয়াকে নাকি তেলেগু তারকা রাম চরণের সঙ্গে প্রেম করতে দেখা যাবে। এঁদের দুজনকেই নাকি দারুণ রোমান্টিক চরিত্রে দেখা যাবে। সিনেমাটির চিত্রনাট্য সেভাবেই তৈরি করা হয়েছে। সিনেমাটির ভাষা হবে হিন্দি ও তামিল।

সূত্র জানায়, মণিরত্নম তাঁর নতুন ছবির জন্য মাস কয়েক আগেই রাম চরণের সঙ্গে কথা বলেছেন। ঐশ্বরিয়া কান চলচ্চিত্র উৎসব থেকে ফেরার পর মনিরত্নম একই ছবি নিয়ে তাঁর সঙ্গেও কথা বলেছেন। যদিও ঐশ্বরিয়া এখনো কোনো চুক্তি সই করেননি। তবে চিত্রনাট্য তাঁর পছন্দ হয়েছে।

অবশ্য এ বিষয়ে ঐশ্বরিয়া গণমাধ্যমকে বলেন, পাঁচ মাস ব্যক্তিগত কাজের জন্য তিনি সবকিছু থেকে ছুটি নিয়েছিলেন। গত সপ্তাহ থেকে কাজ শুরু করেছেন। ইতিমধ্যে কয়েকটি পাণ্ডুলিপি তাঁর হাতে এসেছে। এর মধ্যে দুটি তাঁর ভালো লেগেছে। সময় হলে এ বিষয়ে তিনি বিস্তারিত জানাবেন। সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা