সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিক্ষুকের সম্পত্তি যখন ১৩ কোটি টাকা!

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবে এইশা নামের শত বছরের এক ভিখারিনীর সম্পত্তির মোট পরিমাণ প্রায় ১৩ কোটি টাকা। অবশ্য ৩ বছর আগে ওই ভিক্ষুক মারা গেছেন। তিনি মারা যাওয়ার পরেই তার এই সম্পত্তির পরিমাণ জানা যায়। জীবনের শেষ অর্ধ শতক ধরে তিনি জেদ্দার পথে ভিক্ষা করতেন।

রাশি রাশি রিয়েল ছাড়াও দৃষ্টিহীন এইশা মালকিন ছিলেন চারটি বহুতল ভবনের। প্রত্যেকটি জেদ্দার আল বালাদ জেলায়। যার দাম প্রায় ৪ কোটি ৮৮ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া গয়না এবং সোনার মুদ্রা মিলিয়ে এইশার সম্পত্তি ১ কোটি ৬২ লাখ ৮০ হাজার টাকা।

আহমদ আল সাইদি নামে এইশার পরিচিত এক ব্যক্তি জানিয়েছেন, মা আর বোন ছাড়া এইশার কোনো পরিচিতজন ছিলেন না। তারাও দুজনে ভিক্ষে করতেন। মা আর বোন মারা যাওয়ার পর তাদের সম্পত্তিও এইশার হাতে আসে। তারপরই তিনি কার্যত কুবেরের ভাণ্ডারের মালকিন হয়ে যান। তবে মজার ব্যাপার হল এত সম্পত্তির মালকিন হওয়ার পরেও এইশা কিছুতেই ভিক্ষাজীবীর জীবন ছাড়তে রাজি হননি। এছাড়া এইশার উইলে দেখা যায় তিনি সব সম্পত্তি দরিদ্রদের সেবায় উৎসর্গ করে গেছেন।সূত্র: আলআরাবিয়া ডটনেট

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই