,

ব্যাডমিন্টন শিখছেন শ্রদ্ধা কাপুর

news-image

বিনোদন ডেস্ক : রীতিমতো কোচের অধীনে ব্যাডমিন্টন অনুশীলনে এখন ব্যস্ত সময় পার করছেন বলিউডে হালের অন্যতম ক্রেজ শ্রদ্ধা কাপুর।

স্কুলের দিনগুলোতে ব্যাডমিন্টন, ফুটবল, বাস্কেটবল ও হ্যান্ডবলে বেশ ভালো হলেও রূপালী পর্দার জগতে সেসব কবেই ভুলেছেন শ্রদ্ধা।

তবে এবার ভারতীয় শীর্ষ নারী ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালকে নিয়ে নির্মিতব্য বায়োপিক ‘কিকস অফ’-এ সাইনা হয়ে উঠতে চলছে শ্রদ্ধার এ গভীর অনুশীলন।

ভারতের শীর্ষ নারী ব্যাডমিন্টন তারকা সাইনা ২০১৫ সালে বিশ্ব র্যাং কিংয়ে শীর্ষে উঠে আসেন। পরে তাকে নিয়ে বায়োপিক তৈরির ঘোষণা দেন অমল গুপ্ত।

ওই বায়োপিকে ২৭ বছর বয়সী সাইনার চরিত্রের জন্য নিজেকে তৈরি করছেন তার চেয়েও বছরখানেকের বড় শ্রদ্ধা। ব্যাডমিন্টন আয়ত্তে আনতে প্রকাশ পাড়ুকোন একাডেমিতে এক সিনিয়র কোচের অধীনে চলছে শ্রদ্ধার অনুশীলন।

ভূষণ কুমারের প্রযোজনায় ও অমল গুপ্তের পরিচালনায় শ্রদ্ধার নতুন এ বায়োপিক সিনেমার শুটিং শুরু হবে চলতি বছরের শেষে।

গত বছর মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের বোন হাসিনার জীবন নিয়ে নির্মিত বায়োপিক সিনেমা ‘হাসিনা-দ্য কুইন অব মুম্বাই’শেষ হতে না হতেই নতুন বায়োপিকে কাজ করতে যাচ্ছেন শ্রদ্ধা।

আগের বায়োপিকে গ্যাংস্টার প্রধান হাসিনা চরিত্রে অভিনয় করলেও এবার শ্রদ্ধা পেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড়ের ভূমিকায়।

২০১০ সালে ‘চীন পার্টি’ দিয়ে বলিউডে যাত্রা শুরু শ্রদ্ধার। পরের বছর ‘লাভ কা দ্য অ্যান্ড’-এ প্রধান চরিত্রে দারুণ অভিনয়ে নিজেকে জানান দেন শক্তি কাপুরের মেয়ে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে