সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুভশ্রীকে নিয়ে রোমান্সে যাবেন শাকিব খান

news-image

বিনোদন প্রতিবেদক : যৌথ প্রযোজনায় নির্মিত নবাব ছবির ‘ষোলআনা’ গানটি প্রকাশ হয়েছিল কিছুদিন আগে। প্রকাশের পর গানটি নিয়ে দুই বাংলায় বেশ মাতামাতি শুরু হয়েছিল। সেই রেশ না কাটতেই প্রকাশ হয়েছে নবাব ছবির আরেকটি গান।

ষোলোআনা গানটি ছিলো শাকিব-শুভশ্রীর ধামাকা ড্যান্স। কিন্তু নতুন প্রকাশ হওয়া এই গানে দেখা গেছে শাকিব-শুভশ্রীর রোমান্স।

গানের শিরোনাম ‘যাবো নিয়ে’। শনিবার (১০ জুন) নবাব ছবির দুদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের ইউটিউবে গানটি প্রকাশ করা হয়। অঙ্কিত তিউয়ারি ও মধুরা ভট্টাচার্যের গাওয়া মেলোডি ঘরানার এই গানের তালে শাকিব-শুভশ্রীর নাচ ভালো লাগবে দর্শকদের এমনটাই প্রত্যাশা প্রযোজনা প্রতিষ্ঠানের। বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার আদিল শেখ এই গানে নাচের নির্দেশনা দিয়েছেন।

‘যাবো নিয়ে’ গানটি লিখেছেন স্যাভি। সুর ও সংগীত পরিচালনাও করেছেন তিনি। শাকিব-শুভশ্রী ছাড়াও ছবিতে অভিনয় করেছেন রজতাভ দত্ত, মেঘলা, অমিত হাসান, সব্যসাচী, খরাজ মুখার্জি প্রমুখ।

আগামী রোজার ঈদে ‘নবাব’ বাংলাদেশে মুক্তি পাবার সম্ভাবনায় রয়েছে। জুলাইয়ে ছবিটি মুক্তি পাবে কলকাতায়।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট