,

পরনে ‘অশালীন’ পোশাক, ফের সমালোচনায় বিদ্ধ দীপিকা

news-image

 

বিনোদন ডেস্ক :কোনও অডিশন ছাড়াই প্রথম বলিউড ছবিতে সুযোগ পেয়েছিলেন। বিফলে যায়নি সে সুযোগ। সময়ের সঙ্গে তালমিলিয়ে নিজেকে অপরিহার্য করে তুলেছেন তিনি। বলিউডে পয়লা নম্বরের প্রসঙ্গ উঠলেই সবার প্রথমে তাঁর কথাই মনে পড়ে দর্শকদের। তবুও নেটিজেনদের সমালোচনার হাত থেকে রেহাই পেলেন না বলিউডের মস্তানি দীপিকা পাড়ুকোন। ‘অশালীন’ পোশাক পরার দায়ে সমালোচনার মুখে পড়লেন অভিনেত্রী।

কেরিয়ারের বোধহয় সব থেকে ভাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন দীপিকা। হাতে রয়েছে সঞ্জয়লীলা বনশালির ‘পদ্মাবতী’র মতো সিনেমা। এরই মধ্যে হেঁটে এসেছেন ‘কান’-এর রেড কার্পেট থেকে। বলিউডের মস্তানির দ্যুতিতে মুগ্ধ হয়েছেন বিদেশের দর্শকরাও। সবই ঠিক চলছিল। মাঝে বিপত্তি বাধাল ইনস্টাগ্রামে পোস্ট করা এই ছবিটি যা দীপিকা শুট করেছিলেন ম্যাক্সিম ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য।
স্বল্প পোশাকেই ক্যামেরার সামনে ধরা দিয়েছেন বলিউড বিউটি। সাদা এই পোশাকটির সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছে তাঁর রেডহট লিপস্টিকটিও। কিন্তু নেটদুনিয়ার কিছু সংখ্যক বাসিন্দাদের মোটেও পছন্দ হয়নি দীপিকার এই সিজলিং অবতার। নায়িকাকে ভারতীয় সংস্কৃতির কথা মনে করিয়ে দিতে কসুর করেননি কেউ। সমালোচকদের নিন্দার কড়া জবাব দিয়েছেন দীপিকার অনুরাগীরাও। তথাকথিত সংস্কৃতির ধারক ও বাহকদের মহিলাদের সম্মান করার কথাও মনে করিয়ে দিয়েছেন অনেকে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই রমজান চলাকালীন অশালীন পোশাক পরার দায়ে অভিযুক্ত হয়েছিলেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ফতিমা সানা শেখ। সানি লিওনকেও এমন বিতর্কের মুখে পড়তে হয়েছিল। করবেট জাতীয় উদ্যানে স্বল্প বসন পরে সমালোচনার পাত্রী হয়েছিলেন সানি। এবার নেটিজেনদের রোষের মুখে পড়লেন দীপিকা। অবশ্য এই আলোচনা-সমালোচনা নিয়ে বিশেষ মাথা ঘামাননি নায়িকা। ‘কান’ থেকে ফিরে আসার পর এখন তাঁর একটাই লক্ষ্য, পরিচালক সঞ্জয়লীলা বনশালির নির্দেশমতো রানি ‘পদ্মাবতী’কে পর্দায় ফুটিয়ে তোলা। ছবির শুটিংয়ে বাধা প্রচুর এসেছে। কিন্তু অতীতের স্মৃতি ভুলে ফের শুটিংয়ে মন দিয়েছে গোটা ‘পদ্মাবতী’ টিমই। দীপিকাও চান নিজের অনুরাগীদের জন্য সেরা পারফরম্যান্স দিতে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে