সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ সালামি পাওয়ার চেয়ে এখন দিতে হয় বেশি : সালমান

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সালমান খান, খান খেতাবের হলেও প্রায় প্রতিটি উৎসবই তার কাছে সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই উৎসব ঘিরেই সালমান ভক্তরা অপেক্ষা করেন তার নতুন সিনেমার। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না, আসছে ঈদে মুক্তি পাচ্ছে সালমান অভিনীত টিউবলাইট।

উৎসব নিয়ে সালমান বলেন, ‘আমার কাছে সব ফেস্টিভ্যালই স্পেশাল। ঈদের তিন-চার দিন আগে ছবি মুক্তি পেলে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় আরকি। কিন্তু তা বলে শুধুমাত্র মুসলিম দর্শক ফিল্ম দেখতে আসেন এমন নয়। কোনও ফিল্ম যখন দিওয়ালী বা বড়দিনে রিলিজ করে তখন যেমন সকলেই হলে ভিড় জামান।

আসন্ন ঈদ ঘিরে সালমানকে এসব প্রশ্ন করেছিল একটি ভারতীয় গণমাধ্যম। জানালেন শৈশব-কৈশোরের ঈদের দিনের গল্প।

ঈদের স্মৃতি নিয়ে সালমান বলেন, ‘ঈদ সালামি পাওয়া! খুব ছোটবেলায় দশটা করে এক রুপির নোট পেতাম। একটু বড় হওয়ার পর দশটা ১০ রুপির নোট। আরও একটু বড় হয়ে দশটা করে ১০০ রুপির নোট। ভাবছেন দশটা করেই কেন নিতাম! আসলে হাত ভর্তি টাকা দেখতে ভাল লাগত।’ বলতে গিয়ে হেসেই ফেললেন সল্লু মিয়া।

এখন সালামি পান কিনা জানতে চাইলে ভাইজান বলেন, এখন তো পরিবারে মা-বাবার পর আমি আর সোহেল, আরবাজ বড়। তাই পাওয়ার চেয়ে আমাদেরই বেশি দিতে হয়। খবর আনন্দপ্লাস।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট