,

হাঙরের সঙ্গে সাঁতরালেন ক্যাটরিনা

news-image

 

বিনোদন ডেস্ক : গতকাল (৮ জুন) ছিল বিশ্ব সমুদ্র দিবস। আর সমুদ্রের মাঝে হাঙরের সঙ্গে সাঁতার কেটে দিনটি নিজের মতো করেই পালন করেছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

ভার্চুয়াল জগতে প্রবেশ করার পর থেকেই নিজের বিভিন্ন অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন ক্যাটরিনা। গতকাল একটি ভিডিও পোস্ট করে হাঙরের সঙ্গে সাঁতার কাটার ঘটনাটিও ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন এ অভিনেত্রী।

ক্যাটরিনার এই ভিডিওটি শুটিং করেছেন আন্ডারওয়াটার ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফার সুমের ভার্মা। ভিডিওতে ক্যাটরিনাকে বিশাল আকারের ‘হোয়াল সার্ক’র সঙ্গে সাঁতার কাটতে দেখা যায়। এ সময় সুইমস্যুট পরা ছিলেন ক্যাটরিনা। আর এ পুরো শুটিংটি হয়েছে ফিলিপাইনে।

বর্তমানে টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ক্যাটরিনা। এছাড়া জাগ্গা জাসুস সিনেমার প্রচারণাও করছেন তিনি। এ সিনেমাটিতে ক্যাটরিনার বিপরীতে অভিনয় করছেন তার সাবেক প্রেমিক রণবীর কাপুর। আগামী ১৪ জুলাই মুক্তি পাবে সিনেমাটি। আমির খান, অমিতাভ বচ্চন অভিনীত থাগস অব হিন্দুস্তান সিনেমাতেও দেখা যাবে ক্যাটরিনাকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে