,

মৌসুমীর ‘কেয়ামত থেকে কেয়ামত’ এখনও দেখেননি ওমর সানী!

news-image

বিনোদন প্রতিবেদক : অনুষ্ঠানের সেটে ওমর সানি ও মৌসুমীস্ত্রী মৌসুমীর সাড়া জাগানো প্রথম ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’ এখনও দেখেননি তার স্বামী, চিত্রনায়ক ওমর সানী! মুক্তির পর যে ছবিটির বয়স ২৪ বছর পেরিয়ে গেছে। অথচ ছবিটি এখনও দেখবার সুযোগ করে উঠতে পারেননি তিনি। বিশ্বাস হয়?

সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের বিশেষ ঈদ আয়োজন ‘কেমিস্ট্রি’তে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছিলেন এই তারকা দম্পতি। অনুষ্ঠানে মৌসুমীর পাশে বসে অকপটে বিস্ময়কর তথ্যটি জানালেন সানী।

ওমর সানী বলেন, ‘হিন্দি ছবিটি দেখেছিলাম আগেই। তাই কেন জানি বাংলাদেশের রিমেক ছবিটি দেখার আগ্রহ হয়নি কখনও!’

চলচ্চিত্রে মৌসুমী-ওমর সানী জুটির বয়স ২৪ পেরিয়ে রজত জয়ন্তীতে পা রেখেছে। আর তাদের সংসার ২১ বছর পূর্ণ হয়েছে। এ দীর্ঘ যাত্রায় টক-ঝাল-মিষ্টি নানান ধরনের অভিজ্ঞতা রয়েছে তাদের। তবে মজার বিষয় হলো, প্রথম দেখাতেই ওমর সানীকে ফিরিয়ে দিয়েছিলেন মৌসুমী। তিনি জানান, ওমর সানি ও ‘চাঁদের হাসি’ ছবির নির্মাতা বাসায় গিয়েছিলেন ছবির প্রস্তাব নিয়ে। তবে মৌসুমী সে সময় ছবিটি করতে অস্বীকৃতি জানান।

এদিকে মাঝে একবার মৌসুমী ঘোষণা দিয়ে চলচ্চিত্র ছেড়ে দিয়েছিলেন। সে প্রসঙ্গেও প্রকৃত তথ্য জানিয়েছেন তিনি। বলেছেন, ‘সালমান শাহের সঙ্গে জুটি ভাঙন, মান্নার সঙ্গে প্রেমের গুঞ্জন- এসব নিয়ে বিরক্ত হয়ে চলচ্চিত্র ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম তখন।’

মৌসুমী জানান, তাদের সংসারের এই দীর্ঘ যাত্রায় ওমর সানীর সঙ্গে বোঝাপড়া অনেক মজবুত। কারণ সানী বন্ধুর মতো একজন স্বামী।

অনুষ্ঠানের সেটে মুনমুনের মুখোমুখি ওমর সানি ও মৌসুমীরুমানা মালিক মুনমুনের সঙ্গে দীর্ঘ এই আড্ডায় এখন পর্যন্ত তাদের সম্পর্কের সব অজানা গল্পগুলো জানিয়েছেন জনপ্রিয় এই তারকা দম্পতি। রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও এসএম হুমায়ূন কবীরের প্রযোজনায় ‘কেমিস্ট্রি’ প্রচার হবে ঈদের ৪র্থ দিন, রাত ১০টা ৩০ মিনিটে, মাছরাঙা টেলিভিশনে।

প্রসঙ্গত, সোহানুর রহমান সোহান পরিচালিত হিন্দি রিমেক ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’ এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে সালমান শাহ ও মৌসুমী জুটির।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে