সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুভশ্রীর সঙ্গে আলোচনা করেই ব্রেকআপ : রাজ চক্রবর্তী

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি শোনা যাচ্ছিলো কলকাতার নায়িকা শুভশ্রীর সঙ্গে চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তীর সম্পর্কে ভাঙন ধরেছে। এমন খবর নিয়ে প্রতিবেদনও প্রকাশ করে আনন্দবাজার পত্রিকা। এবার রাজ চক্রবর্তী নিজের মুখেই সেটা স্বীকার করলেন।

আনন্দবাজারে দেয়া সাক্ষাৎকারে রাজ জানান, ‘এই মুহূর্তে আমি সিঙ্গেল রয়েছি। শুভশ্রীর সঙ্গে সম্পর্ক নেই।’

শুভশ্রীকে বিয়ে করেছিলেন কি না, এমন প্রশ্নে রাজের উত্তর- ‘না। আমার আর শুভশ্রীর মধ্যে সম্পর্ক ছিল এটা সত্যি। কিন্তু কিছু সমস্যা হচ্ছিল। শুভ খুব ভালো মেয়ে। আসলে আমাদের মধ্যে অনেক লোকজন ঢুকে প়ড়ল। কিছু পরিচিত লোক নানা রকম গেম খেলতে লাগল। আমাকে এক রকম কথা বলছে তারপর অন্য জায়গায় গিয়ে সেটা ঘুরিয়ে বলছে। এগুলো ক্রমশ পরিবারকে এফেক্ট করতে থাকল। সেখানে দাঁড়িয়ে মনে হল, আমি আর বিষয়টা ব্যালেন্স করতে পারছি না। এই সমস্যাটা আমাদের দু’জনেরই হল। আর একটা জিনিস, ইন্ডাস্ট্রির প্রচুর মানুষ চাইছিল না, আমাদের সম্পর্কটা টিকে থাকুক।’

‘আমাদের ব্রেকআপ হয়েছে আর অন্য লোক পার্টি করেছে সে খবরও আছে। যাক গে, ও সব বিষয় আর বলতে চাই না। আমি আর শুভশ্রী রিলেশনে ছিলাম আর আমরা দু’জনে মিলেই ব্রেকআপের সিদ্ধান্ত নিয়েছি। দু’জনেই এখন কাজকে প্রায়োরিটি দিতে চাই। আমাদের বাড়ির লোকজনও ব্যাপারটি নিয়ে ভুগছিল।’ এত ঝামেলা করে একটা সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার মানে হয় না বলেও জানান তিনি। আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি