,

ফের জুটিবদ্ধ হচ্ছেন বরুণ-আলিয়া

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউড সিনেমায় অন্যতম জনপ্রিয় জুটি বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট। করন জোহরের স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন তারা। এরপর শশাঙ্ক খাইতানের ‘দুলহানিয়া’ ফ্র্যাঞ্চাইজির হাম্পটি শর্মা কি দুলহানিয়া ও বদ্রিনাথ কি দুলহানিয়া সিনেমায় জুটি বাঁধেন তারা।

এবার অভিষেক বর্মনের পরবর্তী সিনেমায় চতুর্থবারের মতো রোমান্স করতে দেখা যাবে তাদের। রোমান্টিক-ড্রামা ঘরানার সিনেমাটির নাম শিদ্দাত। আগামী বছরের শেষে সিনেমাটির শুটিং শুরু হবে। একটি সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

প্রতিবেদনে আরো জানানো হয়, করন জোহর ও অভিষেক বর্মণ চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। সিনেমাটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। বরুণ-আলিয়া ছাড়া আরো একটি জুটিকে সিনেমাটিতে দেখা যাবে। তবে তাদের নাম চূড়ান্ত হয়নি।

এর আগে একটি অনুষ্ঠানে আলিয়ার সঙ্গে অভিনয় নিয়ে বরুন বলেছিলেন, ‘আমরা একসঙ্গে কয়েকটি সিনেমায় অভিনয় করেছি এবং পরস্পরের সঙ্গে অভিনয়টা উপভোগ করি। দর্শক আমাদেরকে পর্দায় একসঙ্গে দেখতে পছন্দ করেন এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর দিন শেষে আলিয়া আমার ভালো বন্ধু।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে