,

বস টু : জাজের আঙুল গুলজারের দিকে

news-image

বিনোদন প্রতিবেদক : পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারের দিকে অনুমানের ওপর নির্ভর করে তীর ছুঁড়েছে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সম্প্রতি সেন্সর বোর্ডের প্রিভিউ কমিটি জিৎ ও নুসরাত ফারিয়া অভিনীত বস- টুকে যৌথ প্রযোজনার নীতিমালা অনুসরণ করা হয়নি উল্লেখ করে উপাত্ত মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

কিন্তু জাজের অভিযোগ তাদের সাথে পক্ষপাতমূলক আচরণ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় জাজ ১৬ জন শিল্পীর নাম উল্লেখ করে বলেছে, ‘বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এদের সবাইকে নাও চিনতে পারে । কিন্তু এদের তো গুলজার সাহেবের চেনার কথা ! তাহলে উনি কি চিনেও না চেনার ভান করেছে, জাজের প্রতিপক্ষের সাথে হাত মিলিয়ে । তাহলে তো উনি নিরপেক্ষতা হারিয়েছেন । সেই ক্ষেত্রে সরকারের উচিত যত তাড়াতাড়ি সম্ভব উনাকে প্রিভিউ কমিটি থেকে সরিয়ে দেয়া। ‘

জাজের দাবি, বস টু যথাযথ নিয়ম মেনেই যৌথ প্রযোজনা হয়েছে। কিন্তু শুধু মাত্র গুলজার সাহেবের অযোগ্যতা অথবা নিরপেক্ষহীনতার কারণেই এই চলমান সমস্যা তৈরি হয়েছে। নবাব সিনেমার ক্ষেত্রেও গুলজার সাহেব একই ঘটনা ঘটাবে। তাই সরকারের কাছে আবেদন, গুলজার সাহেব কে প্রিভিউ কমিটি থেকে অব্যাহতি দেওয়া হোক ।

জাজ স্যোশ্যাল মিডিয়ায় প্রচার করছে, ‘গত ঈদ এ শিকারি এবং বাদশা যেমন অনেক হল বন্ধ হওয়া থেকে রক্ষা করেছে তেমনি নবাব ও বস টু এই ঈদে মুক্তি না পেলে অনেক হল বন্ধ হয়ে যাবে। শুধু মাত্র নেতাগিরি করার জন্য দয়া করে হল বন্ধ করবেন না, হল বন্ধ হলে কিন্তু নেতাগিরি করার জায়গা থাকবে না।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে