বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুবলীকে নিয়ে রাতে ইতালি যাচ্ছেন শাকিব খান

news-image

আজ রাতের ফ্লাইটেই ইতালি যাচ্ছেন সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা বুবলী। উদ্দেশ্য `রংবাজ` ছবির গানের শুটিং। বুধবার রাতে শাকিব মুঠোফোনে বলেন, রাত ১০টার ফ্লাইটে ইতালির উদ্দেশে ঢাকা ত্যাগ করব। সেখানকার কয়েকটি লোকেশনে গানের শুটিং হবে। গানের শুটিং শেষ করে ১২ জুন কলকাতা যাব। তারপর ঢাকা ফিরব।

কদিন বিশ্রাম নিয়ে আবার চালবাজ ছবির শুটিংয়ে যাব লন্ডন। শাকিব বলেন, ২০ জুন থেকে লন্ডনে চালবাজ ছবির শুটিং-গান সবই হওয়ার কথা রয়েছে। রংবাজ ছবিটি পরিচালনা করছেন আবদুল মান্নান। আগামী ঈদে ছবিটি নিশ্চিত মুক্তি পাবে বলে জানান শাকিব।

চালবাজ ছবিতে শাকিবের নায়িকা শুভশ্রী। যৌথভাবে ছবিটি পরিচালনা করবেন বাংলাদেশের অনন্য মামুন এবং কলকাতার জয়দ্বীপ মুখার্জি।

এ জাতীয় আরও খবর

রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

‘আমি প্রতিমন্ত্রী হিসেবে খুশি আছি’

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

হাসপাতালের প্রতিবেদন জমা, অপেক্ষায় সরকারি তদন্ত রিপোর্ট

নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন সোহেল-স্বপ্না

সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ: ব্যবসায়ীদের বিকল্প সময়সূচি দাবি

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলি আকবর খান

ঢাকায় আজ নামতে পারে স্বস্তির বৃষ্টি

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান

শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে যানবাহনের নিরাপত্তা চ্যালেঞ্জ

লেবাননে হামলা অব্যাহত, ট্রাম্পের ঘোষণার পরও উত্তেজনা