,

লিভ টুগেদারে আপত্তি নেই

news-image

বিনোদন ডেস্ক : বিভিন্ন সময় নানা বক্তব্যের মধ্যে দিয়ে আলোচনা-সমালোচনায় পড়েছেন বলিউডের শীর্ষ আইটেম কন্যা রাখি সাওয়ান্ত। বলিউডের শীর্ষ তারকাদের নিয়ে পর্যন্ত বাজে মন্তব্য করে নিজেই বিতর্কে জড়িয়েছেন। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্বলিত পোশাক পরেও ব্যাপক সমালোচনায় জড়িয়েছিলেন তিনি। তবে এরকম মন্তব্য করে সংবাদে পরিণত হতে যেন অভ্যস্ত হয়ে পড়েছেন রাখি। আর তাইতো সম্প্রতি আবারো নিজের বক্তব্যের মধ্যে দিয়ে সংবাদের শিরোনামে পরিণত হয়েছেন তিনি। নিজের বিয়ে ও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে একটি বলিউডভিত্তিক চ্যানেলকে সাক্ষাৎকার দেন রাখি। আর সেখানে লিভ টুগেদারে নিজের আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি। বিয়ের বিষয়ে কথা বলতে গিয়ে রাখি এমনটা বলেন। তিনি বলেন, বিয়ে আমার কাছে বন্ধন না, শিকল বলে মনে হয়। কারণ বিয়ের মধ্যে কোন স্বাধীনতা থাকে না। নিজেকে প্রকাশে নানা রকম বাধা চলে আসে। তাই আমি বিয়েতে বিশ্বাসী নই। আমি সারা জীবন স্বাধীন থাকতে চাই। দরকার হলে লিভ টুগেদারেও আমার আপত্তি নেই। কিন্তু বিয়ে আমি করবো না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে