সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গানে বেশি মন দিচ্ছে সালমা

news-image

বিনোদন প্রতিবেদক : সংসার ভাঙার পর অনেকেই এলোমেলো হয়ে যান। কিন্তু ক্লোজআপ ওয়ান তারকা মৌসুমী আক্তার সালমা যেন আরও শক্ত হয়েছেন। একমাত্র কন্যা স্নেহা ও নতুন গানের মায়াজালেই নিজেকে বেঁধে রেখেছেন এই কণ্ঠশিল্পী। এরইমধ্যে তার কণ্ঠে বেশকিছু নতুন গান এসেছে বাজারে। ঈদ উপলক্ষে তিনটি গানের কাজ শেষ করেছেন সালমা। দেলোয়ার আরজুদা শরফের কথা ও সুমন কল্যানের সুর ও সংগীতে প্রকাশ হতে যাচ্ছে শিল্পীর নতুন গান ‘ভেতর থেকে তোরে চাই’। এটি ঈদে প্রকাশ করবে সাউন্ডটেক। পাশাপাশি সজীব দাশের সুর ও সংগীতে ‘হৃদয়ের নাও’ শীর্ষক একটি গানও গেয়েছেন সালমা। এটি প্রকাশিত হবে লেজারভিশন থেকে। এছাড়াও জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে সালমার ‘কে যে কখন’ গানটি প্রকাশ হবে। এর কথা লিখেছেন মাহমুদ মানজুর। সুর করেছেন নাজির মাহমুদ। সংগীতায়োজনে রয়েছেন মুশফিক লিটু। সালমা বলেন, ‘নতুন গানগুলো নতুন ধরনের হয়েছে। আমি চেষ্টা করেছি নিজের শতভাগ উজাড় করে গাইতে। ঈদে গানগুলো শ্রোতাদের আনন্দ দিতে পারলে সেটাই হবে স্বার্থকতা।’ গানের বাইরে নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাইলে সালমা আরও বলেন, ‘সময়টা ভালোই যাচ্ছে। সবার দোয়ায় অনেক ভালো আছি। আমার মেয়ে স্নেহাকে নিয়ে আনন্দেই দিন কাটছে। এখন তো রমজান মাস। তাই শো কম। মেয়েকেই বেশি সময় দিচ্ছি। পাশাপাশি নতুন গানে মনোযোগ দিতে পারছি।’

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি