,

মিমি সম্পর্কে যা বললেন নুসরাত!

news-image

বিনোদন ডেস্ক : এক সময়ের বহু বিতর্কিত নাম নুসরাত জাহান। আর সেই নুসরাত জাহানের ঝুলিতেই এবার উঠে এলো সেরা অভিনেত্রীর পুরস্কার। ‘লভ এক্সপ্রেস’ ছবিতে নুসরাতের অভিনয় দক্ষতায় পঞ্চমুখ সকলেই। আর সেই কারণেই টেলি সিনে অ্যাওয়ার্ড ২০১৭ এর সেরা অভিনয়ের খেতাব ছিনিয়ে নিলেন নুসরাত। একসময় পার্ক স্ট্রিট কান্ডের মূল আসামি কাদের খানের সঙ্গে নাম জড়িয়ে বিতর্কের শিরোনামে ছিলেন নুসরাত। আর সেই নুসরাতই নিন্দুকের মুখে ছাই দিয়ে, নিজের প্রতিভার জেরে সেরার শিরোপা জিতে নিয়েছেন।

তিনি নিজের অ্যাফেয়ার বা সম্পর্ক নিয়ে বরাবরই মুখে কুলুপ এটে ছিলেন। কিন্তু সম্প্রতি একটি সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন যে তিনি প্রেম করছেন। তবে এক্ষেত্রেও পুরোটা খোলসা করেননি তিনি। এখনই নিজের বয়ফ্রেন্ডকে সামনে আনতে চান না বলেই জানিয়েছেন নুসরাত। কারণ হাতে প্রচুর কাজ থাকায় সেটল করার প্ল্যান আপাপত নেই নায়িকার।

তবে তিনি এও জানিয়েছেন, টলিউডে আগে যারা তাকে পাত্তা দিতনা তারাই এখন তার সঙ্গে নাকি বন্ধুত্ব করতে চান। তবে নুসরত রয়েছেন নুসরাতের জায়গাতেই। ভালো সম্পর্ক ধরে রাখাতেই তিনি বিশ্বাসী। তার পাশাপাশি তিনি এও জানিয়ে দিলেন নায়িকাদের সঙ্গে ইঁদুর দৌড়ে তিনি নেই, কারণ সকলেই নাকি তার ভালো বন্ধু। আর অভিনেত্রী মিমি যে তার খুব কাছের বন্ধু তা আরো একবার স্পষ্ট করে দেন তিনি। যদিও আগেও জানিয়েছিলেন মিমি ও নুসরাতের সম্পর্কটা বোনের মতো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে