সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

একসঙ্গে ১৫ পদের বিরিয়ানি খেতেন প্রভাস

news-image

 

বিনোদন ডেস্ক : বাহুবলি সিনেমা খ্যাত অভিনেতা প্রভাস। এ সিনেমায় তার শারীরিক গঠন ভক্তদের মুগ্ধ করেছে। আর এমন শারীরিক গঠন তৈরি করতে তাকে কী পরিমাণ ডায়েট ও শারীরিক কসরত করতে হয়েছে সে বিষয়টিও কারো অজানা নয়। কিন্তু এর মাঝেও চিট মিলের দিন নিয়মের তোয়াক্কা না করে ১৫ পদের বিরিয়ানি খেতেন প্রভাস। এমনটা জানিয়েছেন বাহুবলি সিনেমার পরিচালক এসএস রাজামৌলি।

সম্প্রতি যুক্তরাজ্যের ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটে বাহুবলি-দ্য কনক্লুশন বা বাহুবলি সিনেমার প্রদর্শনীতে উপস্থিত ছিলেন রাজামৌলি। সেখানেই এ মজার তথ্য জানান তিনি।

এ প্রসঙ্গে রাজামৌলি বলেন, ‘কী ধরনের ডায়েট অনুসরণ করবে আমি এটি তাদের ওপর ছেড়ে দিতাম। আমি তাদের কোনো প্রকার চাপ সৃষ্টি করতাম না, তবে প্রভাসকে নিয়ে একটি মজার ঘটনা বলি- লাগাতার ডায়েটের পর রুটিনের অংশ হিসেবে মাসে একটি চিট মিল থাকত। ওই দিন তার খাবারের তালিকায় যা থাকত তা দেখার মতো। প্রায় ১০-১৫ পদের বিরিয়ানি, শুধু বিরিয়ানি, কোনো বাড়াবাড়ি করছি না। আপনি ভাবতেও পারবেন না এ রকম বিরিয়ানি আছে। বিভিন্ন ধরনের মাছ, মুরগী, খাসির মাংস। শুধু তাই নয় তরকারি, ভাজিও থাকত। যে ধরনের খাবারের পরিবেশনা থাকত আপনি তা ভাবতেও পারবেন না।’

সিনেমায় প্রভাস ও রানা দাগ্গুবতীর আত্মত্যাগেরও প্রশংসা করেন রাজামৌলি। তিনি মনে করেন, তারা দুজন যেভাবে নিজেদের শারীরিক গঠন ঠিক রেখেছেন তা সত্যিই কঠিন একটি ব্যাপার। গুঞ্জন শোনা যাচ্ছে, প্রভাসকে সঙ্গে নিয়ে আরো একটি সিনেমা বানাবেন তিনি।

বাহুবলি সিনেমার পর প্রভাসের নতুন সিনেমা সাহো। ইতোমধ্যে সিনেমাটির টিজার প্রকাশিত হয়েছে। প্রকাশের পর থেকেই দর্শকের প্রশংসা কুড়িয়েছে এটি। সাহো সিনেমাটি পরিচালনা করছেন সুজিত রেড্ডি। এটি প্রযোজনা করছে ইউভি ক্রিয়েশন্স। ১৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি ২০১৮ সালে মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার