,

বেতন ১০০০ থাকলেও ৩০০০ টাকায় সাইকেল কিনে দেন বাবা : সালমান

news-image

বিনোদন ডেস্ক : মোটেই সোনার চামচ মুখে করে জন্মাননি তিনি। বলিউডের প্রবাদপ্রতিম চিত্রনাট্যকার সেলিম খানের ছেলে হওয়া সত্ত্বেও ছোটবেলায় আর্থিক অনটন দেখেছেন। নিজের সংস্থা বিইং হিউম্যানের এক অনুষ্ঠানে এ কথা বললেন সালমান খান।

সুপার ডুপার হিট এই নায়ক জানিয়েছেন, বাবা সেলিম খান তাঁকে সাইকেল চালাতে শেখাতেন। স্ক্রিপ্ট লিখে বাবা রোজগার করতেন মাসে মাত্র ৭৫০-১,০০০ টাকা। তবুও বড় ছেলেকে ৩,০০০ টাকা দিয়ে সাইকেল কিনে দেন তিনি।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বিইং হিউম্যানের নিজস্ব দুটি ব্যাটারি চালিত বাইসাইকেল প্রকাশ করলেন সালমান। ৪০,০০০ টাকা থেকে শুরু হচ্ছে এই সাইকেলের দাম, উঠবে ৫৭,০০০ পর্যন্ত। তরুণ প্রজন্মকে তাঁর উপদেশ, শহরের রাস্তায় ও রাজপথে মোটর বাইক নিয়ে গতির ঝড় তোলার বদলে তা রেসিং ট্র্যাকেই করা ভাল। তার থেকে তাঁরা বরং বাইসাইকেল ব্যবহার করুন। তরুণদের পক্ষে মোটর সাইকেল অত্যন্ত বিপজ্জনক।

বান্দ্রার বাড়ি থেকে সাইকেলে চড়ে মেহবুব স্টুডিওর অনুষ্ঠান স্থলে আসেন সালমান ও তাঁর ভাই সোহেল খান। তিনি জানিয়েছেন, কেরিয়ার শুরুর ম্যায়নে পেয়ার কিয়াই হোক বা এখন মধ্যগগনে কিক, পর্দায় সাইকেল চালানোর সুযোগ পেলে বরাবরই উত্তেজিত হয়ে পড়েন তিনি। সাইকেল এতটাই প্রিয় তাঁর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে