,

নৈশভোজে সুশান্ত-সারা

news-image

 

বিনোদন ডেস্ক : সাইফ আলী খান ও অমৃতা সিং দম্পতির মেয়ে সারা আলী খান। করন জোহরের স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেকের খবরে অনেকদিন ধরেই আলোচনায় রয়েছেন তিনি। কিন্তু এ সিনেমায় সারার অভিনয় নিয়ে বিশেষ কোনো ঘোষণা পাওয়া যায়নি।

এদিকে কয়েকদিন আগেরক অন সিনেমাখ্যাত পরিচালক অভিষেক কাপুর জানান, সুশান্ত সিং রাজপুতের বিপরীতে তার সিনেমায় অভিনয় করছেন সারা। এর মধ্য দিয়েই বলিউডে পা রাখবেন সাইফ কন্যা। আর সিনেমার নাম কেদারনাথ।

অভিষেকের এমন ঘোষণার কয়েকদিনের মধ্যে মুম্বাইয়ের বান্দ্রার একটি রেস্তোরাঁয় নৈশভোজে দেখা গেছে সুশান্ত ও সারাকে। তবে সঙ্গে তার মা অমৃতা সিং ও পরিচালক অভিষেক কাপুরও ছিলেন। ধারণা করা হচ্ছে, সিনেমার বিষয়ে কথা বলতেই তারা নৈশভোজে অংশ নেন। এমনকি রেস্তোরাঁর সামনে হাসি মুখেই ফটোসংবাদিকদের ক্যামেরাবন্দি হন তারা।

কেদারনাথ সিনেমার প্রেক্ষাপট ভারতের উত্তরখন্ড। সিনেমাটিতে সুশান্তের প্রেমিকের চরিত্রে সারাকে দেখা যাবে বলে জানা গেছে।

এরই মধ্যে প্রথম সিনেমার প্রস্তুতি শুরু করেছেন সারা। অন্যদিকে সুশান্ত সিং রাজপুতও বেশ ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে রাবতা সিনেমার প্রচারণা করছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করছেন কৃতি স্যানন। দিনেশ বিজন পরিচালিত রাবতা সিনেমাটি মুক্তি পাবে ৯ জুন। এছাড়া ড্রাইভ, রোমিও আকবর ওয়ালটার, চান্দা মামা ডোর কে সিনেমায় দেখা যাবে সুশান্তকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে