সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রহমানের সুরে নেচে বাজিমাত কলেজ ছাত্রীদের, ভাইরাল ভিডিও

news-image

অনলাইন ডেস্ক : সৃষ্টিশীলতা আর তারুণ্যে পৃথিবীকে মুগ্ধ করার জেদটা যেন প্রত্যেকের কলেজ জীবনই বেশি পেয়ে বসে। ঠিক সেরকমই কাজে বাজিমাত করলেন ভারতের ওড়িশা কলেজছাত্রীরা। এ আর রহমানের সুরে তাঁদের নাচ এই মুহূর্তে নেটদুনিয়ার সবথেকে চর্চিত বিষয়।

শিল্পীরা যখন পারফর্ম করেন, তখন তাঁরা যেন খেয়ালই করেন না যে সামনে কেউ আছেন। অথচ দর্শক যে আছেন এ তো তাঁদের জানা কথা। সচেতন ভাবেই এই নির্লিপ্তি রপ্ত করেন তাঁরা। এই কলেজ ছাত্রীদের নাচেও ধরা পড়েছে সেই মগ্নতা৷ তন্ময় হয়ে নাচছেন সকলে। খোলা চত্বরেই একে একে নাচে শামিল হয়েছেন তাঁরা৷ প্রথমে একজন শুরুটা করেন৷ তাঁর তালে যোগ দেন আর একজন৷ একটু একটু করে বড় হয় শৃঙ্খল৷ তারপর পুরো একটা মণ্ডলী যেন নেচে ওঠে রহমানের রিদমে৷ ‘মুকাবিলা’ থেকে ‘ও জানে জানা’-র সুর যখন বাতাসে ভাসছে, তখন হাততালি দিয়ে ওঠা ছাড়া বাকিদের মুগ্ধতা জানানোর যেন আর কোনও ভাষা নেই।

যদিও নৃত্যশিল্পে নিজস্ব ঘরানায় ওড়িশা পরো ভারতের মধ্যে একটি বিশেষ জায়গা নিয়ে আছে। এই কলেজ ছাত্রীরা যেন দেখিয়ে দিলেন ঐতিহ্যের নাচ কীভাবে মিশে আছে প্রজন্মের মধ্যেও৷ ইতিমধ্যেই এই ভিডিও দেখে ফেলেছেন ১৫ লক্ষেরও বেশি মানুষ। অসংখ্য ভিডিও ঘোরাফেরা করে সোশ্যাল মিডিয়ায়৷ তবে এমন শিল্পিত ভিডিও খুব কমই মেলে। সূত্র: সংবাদ প্রতিদিন।

https://youtu.be/gLf2NRLWQx0

এ জাতীয় আরও খবর

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস