সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাছুরের মুখ ‘মানুষের মতো’, ভারতে তোলপাড়

news-image

অনলাইন ডেস্ক : ভারতে একটি সদ্যোজাত বাছুরের ‘মানুষের  মতো’ মুখ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। গরু নিয়ে ভারতের উত্তাল রাজনীতির এই সময়ে বাছুরের মুখ মানুষের মতো হওয়াতে এই প্রাণিটিকেই পূজা করছেন অনেকেই।

ডেইলি মেইলের খবরে জানা যায়, উত্তর প্রদেশের মুজাফফরনগরের একটি প্রাণী আশ্রয়কেন্দ্রে এই অদ্ভুতদর্শন বাছুরটির জন্ম হয়। জন্মাবার পর দেখা যায় বাছুরটির মুখের আদলের সঙ্গে মানুষের মুখের আদলের মিল আছে।

এরপরই শুরু হয় ধুন্দুমার। অনেকে বাছুরটিকে রীতিমতো পূজা করা শুরু করে দেন।

কিন্তু এই পুজোর ধাক্কা সামলাতে না পেরেই কি না জন্মের কিছুক্ষণ পর বাছুরটি মারা যায়।

তবে এরপরও ওই বাছুরটির আবেদন কমেনি। বাছুরটির মৃতদেহ সংরক্ষণ করে এতে ফুলের মালা পরিয়ে রেখেছেন ভক্তরা! আর এই মৃত বিকলাঙ্গ বাছুরটি দেখতে লোক আসছেন হাজারে হাজারে।

স্থানীয়দের বিশ্বাস, বাছুরটি ‘গোকারণ-২৪’  গ্রন্থে বর্ণিত বিষ্ণুর অবতার। তাই তাঁরা বাছুরটির জন্য একটি মন্দির বানাতে চান।

তবে গরুর বাছুরটিকে নিয়ে এত আলোড়নকে কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছেন প্রাণি বিশেষজ্ঞরা। দিল্লিতে কর্মরত প্রাণীচিকিৎসক রনজিত মেহতা জানান, জিনগত গঠনে সমস্যার কারণে বিভিন্নরকম প্রাণীর জন্ম হয়। এটি একটি স্বাভাবিক ঘটনা। এ নিয়ে কুসংস্কারের কোনো অবকাশ নেই।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা