বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তির আগেই ১৮০ কোটি আয়!

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। এ অভিনেতার ব্যক্তিগত জীবনের গল্প সিনেমা থেকে কোনো অংশে কম নয়। সেই দিকটি বিবেচনা করেই, সঞ্জয়ের জীবনী নিয়ে সিনেমা নির্মাণ করছেন রাজকুমার হিরানি।

সম্প্রতি নির্মাতাদের পক্ষ থেকে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়। পাশাপাশি একটি বিবৃতিতে জানানো হয়, প্রযোজক বিধু বিনোদ চোপড়া ও রাজকুমার হিরানির সঙ্গে তিনটি সিনেমার চুক্তি করেছে ফক্স স্টুডিও। এর মধ্যে শুধু সঞ্জয়ের বায়োপিকের জন্যই ১৮০ কোটি রুপি দিচ্ছে ফক্স স্টুডিও। প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এদিকে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘সিনেমার লভ্যাংশ ৮৫-১৫ অনুপাতে ভাগ হবে। এর মধ্যে ৮৫ শতাংশ রাখবেন হিরানি এবং ফক্স স্টুডিও রাখবে মাত্র ১৫ শতাংশ।’

সিনেমাটিতে সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা রণবীর কাপুর। সঞ্জয়ের মতো শারীরিক গঠন তৈরি করতে ১৩ কেজি ওজন বাড়িয়েছেন রণবীর। এছাড়া এ চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে ২৫০ ঘণ্টা সঞ্জয়ের বিভিন্ন ভিডিও দেখেছেন রণবীর। এই ভিডিওগুলোতে সঞ্জয় দত্তের সিনেমা, টিভি শো ও জনসম্মুখে তার উপস্থিতির ফুটেজ রয়েছে।

রণবীর কাপুর ছাড়াও এ সিনেমায় আনুশকা শর্মা, সোনম কাপুর, মনীষা কৈরালা ও পরেশ রাওয়ালকে দেখা যাবে বলে জানা গেছে। ২০১৮ সালের ৩০ মার্চ মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ