সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ কেজি ওজন কমালেন কারিনা

news-image

বিনোদন ডেস্ক : ২০১৬ সালের ২০ ডিসেম্বর পুত্র সন্তানের জন্ম দেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। মা হওয়ার কারণে শারীরিক ফিটনেসে খানিকটা পরিবর্তন হয় এই অভিনেত্রীর। কিন্তু পুত্র তৈমুর খানকে নিয়ে ব্যস্ততার কারণে এতদিন ফিটনেসের দিকে নজর দিতে পারেননি তিনি।

সব ব্যস্ততা কাটিয়ে এবার শারীরিকভাবে তৈরী হচ্ছেন এই অভিনেত্রী। গত ৩ মাসে ১৬ কেজি ওজন কমিয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১২ সপ্তাহ ধরে ব্যায়ামাগারে যাচ্ছেন কারিনা। কঠোর নিয়মে ডায়েট করছেন তিনি। শুধু তাই নয়, নিয়মিত যোগব্যায়ামও করছেন এই অভিনেত্রী। এরই মধ্যে ১৬ কেজি ওজন কমেছে তার। গর্ভকালে কারিনার ওজন ১৮ কেজি বৃদ্ধি পেয়েছিল। এখন ১৯ কেজি ওজন কমানোর লক্ষ্য নিয়েছেন। লক্ষ্য পূরণের খুব কাছাকাছি রয়েছেন তিনি।

গত শুক্রবার বান্দ্রার বাড়ির পাশের একটি জিম থেকে বের হতে দেখা যায় কারিনাকে। এ সময় তার সঙ্গে ছিলেন অমৃতা আরোরা লাদাক, শহিদ কাপুর ও তার স্ত্রী মিরা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা