সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ বছর পর ঐশ্বরিয়া-অনিল?

news-image

 

বিনোদন ডেস্ক : ‘হামারা দিল আপকে পাস হ্যায়’ সিনেমায় সর্বশেষ জুটি বেঁধে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও অনিল কাপুর। সিনেমাটি ২০০০ সালে মুক্তি পায়। এরপর কেটে গেছে দীর্ঘ ১৭ বছর। দীর্ঘ বিরতি ভেঙে ফের একসঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন অনিল-ঐশ্বরিয়া। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, করন জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমার মাধ্যমে সর্বশেষ বড়পর্দায় হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। এরপর বিভিন্ন চিত্রনাট্য পড়েছেন কিন্তু পছন্দ মতো চরিত্র নাকি পাননি এই অভিনেত্রী। এবার ‘ফ্যানি খান’ সিনেমায় অভিনয় করবেন ঐশ্বরিয়া। সিনেমাটি পরিচালনা করবেন অতুল মঞ্জরেকর।

যদিও এই সিনেমায় অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেননি ঐশ্বরিয়া। এদিকে প্রযোজক রাকেশের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া জানিয়েছিলেন, দুটি চিত্রনাট্য তার পছন্দ হয়েছে। তার মধ্যে একটি ‘ফ্যানি খান’ বলে জানিয়েছেন নায়িকার এক ঘনিষ্ঠজন।

‘ফ্যানি খান’ সিনেমাটির প্রসঙ্গ নতুন নয়। গত বছর আলোচনায় উঠে আসে রাকেশ ওমপ্রকাশ মেহরার এই প্রজেক্ট। তা ছাড়া অনিল কাপুরও শেয়ার করেছিলেন সিনেমাটির ফার্স্ট লুক। চলতি বছরের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা