,

সানি লিওন হতে গিয়ে… (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : এটা ভাবতেও হয়তো অবাক লাগবে যে কেউ ‘সানি লিওন’ হতে চাইতে পারে। যে কারণে এই নামটি সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত হয়েছিল, সেই কারণটি তো কারও অজানা নয়। তাই কোনও মেয়ের আদর্শ যদি হয় সানি লিওন, তবে সমাজ তাকে স্বাভাবিক ভাবেই সহজভাবে মেনে নেবে না। তবে সেই মেয়ে কোনও সাধারণ মেয়ে নয়। রেড লাইট গলিতে বড় হয়ে ওঠা এক মেয়ে।

এমনই একটি প্রশ্ন নিয়ে শুরু হয় মৌমিতা চক্রবর্তীর প্রায় ২০ মিনিটের শর্ট ফিল্ম ‘আই উইশ টু বি সানি লিওন’। মডেল ও অভিনেত্রী বেশ অনেকদিন হল পরিচালনায় মন দিয়েছেন। পরিচালক ইমতিয়াজ আলির স্ত্রী প্রীতি আলির প্রযোজনা সংস্থা ‘হমারা মুভিজ’ তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বেশ কিছু স্বল্পদৈর্ঘ্যের ছবি পরিচালনার জন্য। সেই সিরিজেরই প্রথম ছবি এটি, যা সম্প্রতি মুক্তি পেয়েছে ‘হমারা মুভিজ’ ইউটিউব চ্যানেলে। প্রযোজনা করেছেন প্রীতি আলি, বিনয় মিশ্র ও পল্লবী রোহাতগি।

একেবারেই নতুন অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে কাজ করেছেন মৌমিতা। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রিমা গুহ, গোপাল দে, সুমন্ত চক্রবর্তী, রূপম বসু। প্রথম ছবি হিসেবে বেশ সপ্রতিভ রিমা। ছবির সিনেমাটোগ্রাফি বৃষ্ণি রায়চৌধুরী ও শ্রীজিৎ মিত্রের। এডিট করেছেন রুদ্রনীল মিত্র। ছবির গল্পে দারুণ একটি টুইস্ট রয়েছে। ঠিক যখন দর্শক ছবিটিকে ছকবাঁধা ভাবতে শুরু করবেন, তখনই বদলে যাবে ছবি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে