,

‘কাভি খুশি কাভি গম’ এর সেই পূজার এখন এই অবস্থা

news-image

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় চলচ্চিত্র ‘কাভি খুশি কাভি গম’ দেখে না, এমন মানুষ খুঁজে পাওয়া বড়ই দায়।  জনপ্রিয় সেই মুভিটির লাড্ডুকে মনে আছে? ২০০১-এ মুক্তিপ্রাপ্ত করণ জোহর পরিচালিত ছবিটির ওই শিশুশিল্পীটি সবচেয়ে ভয় পেত প্রায় তারই সমবয়সী পূজাকে।

নিশ্চয়ই মনে করতে পারছেন হৃতিক রোশন ও কারিনা কাপূর অভিনীত চরিত্র দু’টি। কারিনার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী মালবিকা রাজ। দীর্ঘ ১৬ বছর পর ফের বড়পর্দায় ফিরছেন তিনি।

মালবিকা ইতিমধ্যেই মডেলিং কেরিয়ার শুরু করেছেন। তবে অভিনয়ে ফিরতে চাইছিলেন তিনি। সুযোগের অপেক্ষায় ছিলেন। এতদিনে পছন্দের চরিত্রের অফার পেয়ে ফিরছেন অনস্ক্রিনে।

ভারতীয় ইন্ডাস্ট্রি সূত্রে জানা যায়, দিন কয়েকের মধ্যেই মুক্তি পাবে তাঁর তেলুগু ছবি ‘জয়দেব’। তবে এতেও স্বপ্নপূরণ হয়নি। কারণ তাঁর মূল লক্ষ্য বলিউড।

অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন, কারিনা কাপূরের মতো স্টার কাস্ট ছিল করণ পরিচালিত ‘কাভি খুশি কাভি গম’-এ। সেখানে সুযোগ পেয়েছিলেন মালবিকা। ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, বলিউডে ভাল চরিত্রের অপেক্ষায় রয়েছেন। কাজ করতে চান খান ভাইদের সঙ্গেও।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে