সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাপের পেট থেকে বেরিয়ে এলো জ্যান্ত আরেকটি সাপ!

news-image

অনলাইন ডেস্ক : কাক নাকি কাকের মাংস খায় না। তবে সাপ কিন্তু আস্ত সাপই খেয়ে ফেলে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে এমন ঘটনাই ঘটেছে।

টেক্সাসের নিউটন শহরের বাসিন্দা ক্রিস্টোফার রেইনল্ডস ২৮ মে তাঁর বাড়ির কাছ থেকে এমনই গা ছমছম করা একটি ভিডিও ধারণ করেন। ভিডিওতে দেখা যায়, একটি দীর্ঘকায় সাপের পেট থেকে জীবিত বেরিয়ে আসছে আরেকটি সাপ।

ভিডিওটি ২৯ মে ইউটিউবে পোস্ট করেন ক্রিস্টোফার। এ পর্যন্ত দুই লাখ ৬৩ হাজার বারের বেশি দেখা হয়েছে সেটি।

ক্রিস্টোফার বলেন, ‘অন্য সাপটিও জীবিত ছিল! সাপটি সত্যিই লটারি বিজয়ীর মতো ভাগ্যবান। আমি বিশ্বাসই করতে পারছি না, সাপটি এখনো বেঁচে আছে! তাকে দেখুন, সে এখনো তার ঠোঁট নাড়ছে এবং কী ঘটেছিল তা বোঝার চেষ্টা করছে। সে শ্বাস নিতে পারছে না। সে এতক্ষণ পাকস্থলীর এসিড ও অন্যান্য জঞ্জালের মধ্যে ছিল।’

এ নিয়ে ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ বলছে এটা চরম বিরক্তিকর। কেউ আবার বলছে সত্যিই এটা অসাধারণ ছিল।

এ সম্পর্কে যুক্তরাষ্ট্রের আউবার্ন বিশ্ববিদ্যালয়ের উভচর ও সরীসৃপ বিশেষজ্ঞ ডেভিড স্টিন জানান, ভিডিওতে দেখা যাচ্ছে, সাপটি তার প্রয়োজনের তুলনায় অনেক বড় খাবার গ্রহণ করেছে। এটা সাপের চলাচলের ক্ষেত্রে বাধা তৈরি করে। এ ক্ষেত্রে সাপের খাবার উগরে দেওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন