সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার অগ্নিকাণ্ড থেকে বাঁচলেন অদিতি রাও

news-image

 

বিনোদন ডেস্ক : প্রথমে শুটিং সেটে ছাদ ধসে অল্পের জন্য রক্ষা পেলেন শাহরুখ খান, এরপর বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন সানি লিওন। এবার শুটিং সেটে অগ্নিকাণ্ড থেকে বাঁচলেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি। তিনি উমাং কুমার পরিচালিত ও সঞ্জয় দত্ত অভিনীত ভূমি সিনেমার শুটিং করছিলেন। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় আরকে স্টুডিওতে ভূমি সিনেমার শুটিং করছিলেন অদিতি। একটি বিয়ের দৃশ্যের শুটিং চলছিল। সেটে প্রায় ৩০০ লোক উপস্থিত ছিলেন। এ সময় আগুন ধরে যায়। তবে এতে কারো কোনো ক্ষতি হয়নি। অদিতি ও সেটের কলাকুশলীরা সে স্থান ত্যাগ করতে সক্ষম হয়েছেন।

বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে নির্মিত সিনেমা ভূমি। রিভেঞ্জ-ড্রামা ঘরানার সিনেমাটির মাধ্যমে ফিরছেন সঞ্জয়। এতে সঞ্জয়ের মেয়ের চরিত্রে অভিনয় করছেন অদিতি রাও হায়দারি। আগামী ২২ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা