,

‘বুবলিকেও হয়তো ভালোবাসি বলেছে’

news-image

বিনোদন প্রতিবেদক : ‘আমি শাকিবের সঙ্গে খুব ফ্রেন্ডলি। শাকিব যখন যার সঙ্গে কাজ করত, তাকেই হয়তো বলত, হে বেবি, আমি তোমাকে নিয়ে কেন এত ভাবছি, কিছুই বুঝতেছি না। আমার মনে হয়, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি।’

কথাগুলো জনপ্রিয় নায়ক শাকিব খানের স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের। এটিএন বাংলার একটি অনুষ্ঠানে এসে তিনি এমন কথা বলেছেন। অপু বলেন, ‘আমি জানি না, আমার মনে হয় এ রকম একটা কথা বুবলিকেও সে বলেছে হয়তো (হাসি)।’

‘সেন্স অব হিউমার’ নামের এ অনুষ্ঠানের ধারণকাজ এরই মধ্যে শেষ হয়েছে। কাল শনিবার রাতে এটি প্রচার করা হবে।

অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় এ অনুষ্ঠানে অপুর কিছু কথার ভিডিও এরই মধ্যে ফেসবুকে আপলোড হয়েছে। সেখানে দেখা গেছে, তিনি শাকিব, বুবলিসহ আরও অনেককে নিয়ে খোলামেলা কথা বলেছেন। অপুর নতুন টেলিভিশন অনুষ্ঠান নিয়েও অনেকের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে; যেমনটা হয়েছিল বেশ কয়েক মাস উধাও থাকার পর একটি বেসরকারি চ্যানেলে সন্তানসহ হাজির হওয়ার সময়।

দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্যবার টেলিভিশন অনুষ্ঠানে এসেছেন অপু বিশ্বাস। তখন তাঁর আসা নিয়ে তেমন আলোচনা হতো না। কিন্তু উধাও থাকার পর গত ১০ এপ্রিল সন্তানসহ সরাসরি টেলিভিশনের পর্দায় হাজির হলে অপুকে নিয়ে হইচই পড়ে যায়। এর দেড় মাস পর আবারও টেলিভিশন অনুষ্ঠানে এলেন তিনি।

ফেসবুকে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বুবলিকে নিয়েও অনেক কথা বলেছেন অপু। জয়ের প্রশ্নের জবাবে অপু বলেছেন, ‘বুবলিকে হয়তো শাকিব বলেছে, আমার তো কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক নেই। অপু কে? ওকে তো আমি চিনি না। জাস্ট ভুলে যাও। বুবলিও হয়তো বিশ্বাস করে ফেলেছে। তাই শাকিবকে সে ভালোবেসেছে।’

এদিকে অনুষ্ঠানের উপস্থাপক জানান, অনুষ্ঠানে শাকিব, বুবলি ও নিজের ব্যক্তিগত নানা বিষয় নিয়ে কথা বলেছেন অপু। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘রাজনীতি’ সিনেমার কথাও উঠে আসবে এ অনুষ্ঠানের মাধ্যমে। ‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানে অপু আর কী কী বলেছেন, তা জানতে অপেক্ষা করতে হবে কাল শনিবার রাত পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে