সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আলিয়া বরুণের, সালমান আমার, বললেন ক্যাটরিনা

news-image

বিনোদন ডেস্ক : আলিয়া ভাট, সালমান খান, ক্যাটরিনা কাইফ। নাম শুনেই ভেবে বসবেন না এরা তিনজন একসঙ্গে বড়পর্দায় কাজ করতে চলেছেন। সে সম্ভাবনা এখন নেই বললেই চলে। তবে বড়পর্দা না হোক, শিগগিরই ছোটপর্দায় তাঁদের একসঙ্গে দেখা যাবে। আইফা অ্যাওয়ার্ড ২০১৭-তে নাচেগানে দর্শক মাতাবেন তিনজনই। তবে বিশেষ আকর্ষণ হিসেবে এবার ভিডিও কনফারেন্সে অংশ নিয়েছেন তিনজন। সেখানে গণমাধ্যমকর্মীদের অনেক প্রশ্নের জবাব দিয়েছেন এই তারকারা।

ডিএনএ ইন্ডিয়ার খবরে জানা যায়, আইফা ২০১৭ অনুষ্ঠান নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন সালমান, ক্যাটরিনা ও আলিয়া ভাট। তবে বেশির ভাগ প্রশ্নই ছিল অর্থহীন। দু-একটা প্রশ্নের জবাব দিয়ে সাংবাদিকদের চমকে দিয়েছেন এই তারকারা। যেমন আলিয়া ভাটকে জিজ্ঞেস করা হয়, “আপনি শাহরুখ খানের সঙ্গে ‘ডিয়ার জিন্দেগি’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। তেমনি আমরা কবে আপনাকে সালমান খানের সঙ্গে অভিনয় করতে দেখতে পাব?” আলিয়া চটপট উত্তর দেন, ‘আমি জানি না, কিন্তু আমি আসলেই চাই যে এটা দ্রুত ঘটুক। আপনারা সালমানকে জিজ্ঞেস করুন। অনুরোধ করুন যাতে তিনি এটা সম্ভব করে তোলেন।’

একই প্রশ্নের জবাবে সালমানের উত্তরে মিলনায়তনে ওঠে হাসির রোল। সালমান জানান, “অনেকদিন আগে গুলশান কুমার একটা ছবি তৈরি করেছিলেন। আমি আলিয়াকে নিয়ে সেটাকেই আবার নতুনভাবে নির্মাণ করতে চাই। ছবিটির নাম ‘পাপা দ্য গ্রেট’।” অন্যদিকে ভিন্ন একটি প্রশ্নের জবাবে মিলনায়তনের সবার চোখ কপালে তুলে ছেড়েছেন ক্যাটরিনা। অঙ্গভঙ্গি নিয়ে গণমাধ্যমকর্মীদের একটি প্রশ্নের জবাবে ক্যাটরিনা বলেন, ‘দয়া করে আলিয়াকে বরুণের জন্য ছেড়ে দিন আর সালমানকে আমার জন্য ছেড়ে দিন।’

এ বছরের শেষের দিকে আলী আব্বাস জাফরের পরিচালনায় সালমান-ক্যাটরিনাকে একসঙ্গে দেখা যাবে ‘এক থা টাইগারে’র দ্বিতীয় কিস্তি ‘টাইগার জিন্দা হ্যায়’ চলচ্চিত্রে। অন্যদিকে আলিয়ার হাতে রয়েছে চারটি চলচ্চিত্র। এর মধ্যে রয়েছে অয়ন মুখার্জির ‘ড্রাগন’, মোহিত সুরির ‘আশিকি-৩’, জয়া আক্তারের ‘গুল্লি বয়’ ও করন মালহোত্রার ‘শুদ্ধি’।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন