সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্যাকলিন-তাপসীর ঠান্ডা যুদ্ধ

news-image

 

বিনোদন ডেস্ক : বরুণ ধাওয়ান অভিনীত সিনেমা জড়ুয়া-টু। এতে জ্যাকলিন ফার্নান্দেজ ও তাপসী পান্নুর সঙ্গে রোমান্স করতে দেখা যাবে তাকে। রিল লাইফে রোমান্স করলেও রিয়েল লাইফে দুজনকে নিয়ে নাকি বেশ বিপদেই রয়েছেন বরুণ ও সিনেমাটির নির্মাতারা।

জ্যাকলিন-তাপসীর মধ্যে চলছে ঠান্ডা লড়াই। এ লড়াই বড় আকার না ধারণ করলেও বিষয়টি ভাবাচ্ছে নির্মাতাদের। তাদের শুটিংয়ের শিডিউল আলাদা করা হয়েছে যেন তাদের সম্পর্ক আরো অবনতি না হয়। প্রকাশিত প্রতিবেদেনে ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এ প্রসঙ্গে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘তারা পরস্পরের সঙ্গে দেখাও করছেন না। লন্ডনে তাপসী ২৫ দিন এবং জ্যাকলিন ১০ দিন শুটিং করেছেন। তাদের অনুরোধে শুটিংয়ের শিডিউল এমনভাবে করা হয়েছে যেন পরস্পরের সঙ্গে দেখা না হয়। বরুণের সঙ্গে তাদের সম্পর্ক ভালো কিন্তু এ অভিনেতাও বিষয়টি মেটাতে চাইছেন না। জ্যাকলিন-তাপসীর মধ্যে কোনো ঝগড়া হয়নি কিন্তু দুজন যে পরস্পরকে পছন্দ করেন না সেটি স্পষ্ট বোঝা যায়।’

সিনেমার পরবর্তী শুটিং মুম্বাইয়ে করা হবে। সেখানেও যেন তাদের মধ্যে দেখা না হয় এজন্য শুটিং শিডিউল নতুন করে করা হয়েছে বলে জানা গেছে। ‘পরস্পরের সঙ্গে দৃশ্য থাকুক আর না থাকুক শুটিং সেটে সিনেমার সব অভিনয়শিল্পীরা একত্রিত হন। কিন্তু এ দুই অভিনেত্রী এমনটা করেন না। শুধুমাত্র ক্লাইমেক্স দৃশ্যে এ দুই অভিনেত্রীর একত্রে দৃশ্য রয়েছে। এ দৃশ্যগুলোর জন্য এক অথবা দুই দিন সময় প্রয়োজন।’ বলেন সূত্রটি।

জড়ুয়া-টু সিনেমাটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন বরুণ। সিনেমাটি পরিচালনা করছেন বরুণের বাবা নির্মাতা ডেভিড ধাওয়ান। ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল জোড়ুয়া। এই সিনেমাটিও পরিচালনা করেছিলেন ডেভিড ধাওয়ান এবং প্রযোজনা করেছিলেন সাজিদ নাদিয়াদওয়ালা। এতে সালমানের বিপরীতে অভিনয় করেছিলেন কারিশমা কাপুর এবং রম্ভা।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি