সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিব-শুভশ্রীর ‘ষোলোআনা’

news-image

বিনোদন ডেস্ক : জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গতকাল প্রকাশ হয়েছে ‘নবাব’ চলচ্চিত্রের একটি গান। ‘দেবো তোকে দেবো ষোলআনা’ শিরোনামে স্যাভির সুর করা এই গানে কণ্ঠ দিয়েছেন সাদাব হাশমি ও আকৃতি কক্কর। কোরিওগ্রাফি করেছেন আদিল শেখ। শাকিব খানের নাচ আর শুভশ্রীর রসায়ন ছিল দেখার মতো।

এর আগে ‘নবাব’ ছবির ফার্স্ট লুকে দুই বাংলায় সাড়া ফেলেন শাকিব খান। গত ২৬ তারিখ ছবির ট্রেইলার প্রকাশের পর আগ্রহ সৃষ্টি হয় দর্শকের মাঝে। গতকাল রাতে ছবির এই গানের মাধ্যমে আবারও প্রশংসা পায় শাকিব খান ও তাঁর নাচ।

ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে মুভিজ। ছবিটি পরিচালনা করেছেন কলকাতার জয়দীপ মুখার্জি। বাংলাদেশের আবদুল আজিজের নামও পরিচালক হিসেবে লেখা হচ্ছে জাজের ইউটিউব চ্যানেলে।

ছবিতে শাকিব খান ও শুভশ্রী ছাড়া আরো অভিনয় করেছেন খরাজ মুখার্জি, আমিত হাসান, কমলসহ আরো অনেকেই। আগামী রোজার ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

https://youtu.be/8B0IhMFFTu0?t=117

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন