,

শাকিব টপকে গেলেন জিতকে

news-image

অনলাইন ডেস্ক : আসছে ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-কলকাতার যৌথ প্রযোজনায় মুক্তি পাচ্ছে দুটি ছবি। একটি শাকিব খান-শুভশ্রী জুটির ‘নবাব’ এবং অন্যটি জিৎ- শুভশ্রী-নুসরাত ফারিয়ার ‘বস টু’। এর মধ্যে মুক্তি পাওয়ার আগেই শুধুমাত্র একটি গানের জন্য বিতর্কিত হয়েছে ‘বস টু’।

ছবিটির ‘আল্লাহ মেহেরবান’ শিরোনামে গানটিতে আল্লাহর নাম মুখে নিয়ে অর্ধনগ্ন হয়ে পারফর্ম করেছেন ফারিয়া। পবিত্র রমজান মাসের ঠিক আগের দিন ইউটিউবে প্রকাশ করা হয় গানটি। প্রকাশের পর থেকেই ক্ষোভে ফেটে পড়েন সবাই।অবশেষে আদালতের নির্দেশে ইউটিউব থেকে গানটি মুছে ফেলতে বাধ্য হয় নির্মাতা প্রতিষ্ঠান।

সব ধরনের সংবাদ মাধ্যম সহ সামাজিক গণমাধ্যমগুলোতে সমালোচনার জন্ম দেয় গানটি। আর তাই ছবিটি নিয়ে সাফল্য লাভের প্রত্যাশা করা হলেও শেষ সময়ে এসে বিপদের মুখে পড়তে হচ্ছে নির্মাতা ও প্রযোজককে। শুধু তাই নয়, এক প্রকার কোণঠাসা হয়ে পড়েছেন ছবির নায়ক জিৎ। অন্যদিকে, নবাব ছবির ট্রেলারে নতুন লুক দেখিয়েছেন শাকিব খান। আর সেটাতে ভালই বাজিমাত করেছেন ঢাকাই চলচ্চিত্রের টপ অর্ডারের এই নায়ক।

শাকিব খানের ছবি’র ট্রেলারও ভালই সাড়া পাচ্ছে দর্শক সমাগমে। জিতের ‘বস টু’ ছবির ট্রেলারের ১৩ দিন পর প্রকাশিত হয় শাকিব খানের ‘নবাব’ ছবির ট্রেলার। মোটামুটি লম্বা সময়ের বিরতি থাকা সত্ত্বেও ইউটিউবে তুলনামূলক বেশিবার দেখা হয়ে গেছে নবাবের ট্রেলারটি। সুতরাং, আসছে ঈদে কে রাজত্ব করবে, ‘বস টু’ নাকি ‘নবাব’? সেটা সময় হলেই বুঝা যাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে