সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে নতুন গান

news-image

বিনোদন ডেস্ক : বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গান লিখেছেন সিডি চয়েস মিউজিকের কর্ণধার এমদাদ সুমন। গানের শিরোনাম ‌‘বঙ্গবন্ধু হে মহান নেতা’। গানটিতে কণ্ঠ দিয়েছেন আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী বর্ষা চৌধুরী। এফ এ প্রীতমের সুর এবং রাহুলের সংগীতায়োজনে গানটি খুব শিগগিরই সিডি চয়েস মিউজিকে ব্যানারে প্রকাশ হবে।

প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল গানটির লিরিক্যাল ভিডিও এবং পরবর্তীতে ব্যায়বহুল ভিডিও প্রকাশ হবে বলে জানালেন শিল্পী বর্ষা। গান প্রসঙ্গে শিল্পী আরও বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে গানটি গেয়ে আমি খুবই উচ্ছ্বসিত। নতুন প্রজন্ম গানটির মাধ্যমে বঙ্গবন্ধুর চেতনায় জাগ্রত হবে বলে প্রত্যাশা করছি।’

এমদাদ সুমন বলেন, ‘অনেকদিন ধরেই স্বপ্ন ছিল বঙ্গবন্ধুকে নিয়ে গান লেখার। অবশেষ গানটি লিখতে অনুপ্রাণিত করেলেন বর্ষা চৌধুরী। শ্রুতিমধুর সুর-সংগীতে গানটি তিনি চমৎকার গেয়েছেন। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট