সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার রেস্তোরাঁর ব্যবসায় মৌসুমী-ফারদিন

news-image

বিনোদন ডেস্ক : অভিনয়ের পাশাপাশি এবার রেস্তোরাঁর ব্যবসা চালু করতে যাচ্ছেন চিত্র নায়িকা মৌসুমী। আর তার ব্যবসার সঙ্গী ছেলে ফারদিন। রাজধানীর উত্তরায় খুব শিগগরিই চালু হতে যাচ্ছে এ রেস্তোরাঁ। নতুন এ রেস্তোরাঁর নামও এরইমধ্যে ঠিক করেছেন তারা।

এ প্রসঙ্গে মৌসুমী জানান, খুব শিগগিরই তারা একটি রেস্তোরাঁটি চালু করতে যাচ্ছেন। বর্তমানে উত্তরায় নতুন এই রেস্তোরাঁ সাজানোর কাজ চলছে। মৌসুমীর ছেলে ফারদিন এর নাম দিয়েছে ‘মেরি মন্টানা’। এই নামটিই চূড়ান্ত করেছেন তারা। রমজানের মধ্যে এটি চালু হতে পারে। এর আগে রাজধানীর বসুন্ধরা শপিংমলে স্বামী ওমর সানীকে সঙ্গে নিয়ে একটি ফ্যান হাউস করেছিলেন মৌসুমী।

এদিকে, মৌসুমী বর্তমানে একে সোহেলের ‘পবিত্র ভালোবাসা’ এবং মনতাজুর রহমান আকবরের ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন। ছবিগুলোর বেশকিছু অংশের কাজ শেষ হয়েছে। খুব শিগগিরই এ দুটি ছবির বাকি কাজ শুরু হবে বলে জানান তিনি। আর মৌসুমীর ছেলে ফারদিন বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ে উচ্চতর পড়াশোনা করছেন।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’