,

মোদির সামনে পশ্চিমা পোশাক পরে বিতর্কে প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক : চার দেশে সফরের দ্বিতীয় পর্যায়ে সদ্য স্পেনে গিয়ে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু খবরের শিরোনামে নতুন করে উঠে এল বার্লিন সফর। সৌজন্যে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। প্রধানমন্ত্রীর মোদির সামনে পশ্চিমা পোশাক পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার পাত্রী হলেন ওই অভিনেত্রী।

বলিউডের তুলনায় ইদানীং হলিউডেই বেশি দেখতে পাওয়া যায় প্রিয়াঙ্কাকে। টেলিভিশন সিরিজ কোয়ান্টিকোর নতুন পর্বের শুটিং তো রয়েছেই। একই সঙ্গে রয়েছে হলিউড ছবি বেওয়াচের প্রচারের দায়িত্ব। সেই সূত্রেই বার্লিনে গিয়েছিলেন পিগি চপস। একই সময় বার্লিনে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ঘটনাচক্রে একই হোটেলে ছিলেন দু’জনে। অভিনেত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎও সারেন প্রধানমন্ত্রী। কিন্তু এই সাক্ষাতেই বিপাকে পড়েন প্রিয়াঙ্কা। কারণ তাঁর পোশাক। অস্ট্রেলিয়ার ডিজাইনার জিমারম্যানের পোশাক পরেছিলেন অভিনেত্রী। সাদা রঙের সেই ফ্লোরাস ড্রেস হাঁটুর খানিকটা উপরেই শেষ হয়ে গিয়েছে।

এই পোশাকের সৌজন্যেই সোশ্যাল মিডিয়ায় রোষের মুখে পড়েছেন অভিনেত্রী। অনেকেই তাঁর পোশাক নিয়ে কটাক্ষ করেছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ভারতের প্রধানমন্ত্রীর সামনে কী ধরনের পোশাক পরে বসতে হয়, তা কি অভিনেত্রীর জানা নেই? অনেকে আবার জানতে চেয়েছেন বিদেশে গিয়ে কি প্রিয়াঙ্কা নিজের দেশের সংস্কৃতি ভুলে গিয়েছেন?

অবশ্য যাবতীয় বিতর্ক থেকে বহু মাইল দূরে প্রিয়াঙ্কা আপাতত বেওয়াচ ছবির প্রচার নিয়েই ব্যস্ত। প্রধানমন্ত্রী মোদিও পৌঁছে গেছেন স্পেনে। সেখানে দুই দেশের অর্থনীতি ও বিদেশনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে তাঁর।সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে